তামিল সিনেমার নায়ক হচ্ছে ক্রিকেটার ধোনি, নায়িকা নয়নতারা

১২ মে ২০২২, ০৯:২১ AM
ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ও তামিল নায়িকা নয়নতারা

ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি ও তামিল নায়িকা নয়নতারা © ইন্টারনেট

ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি এবার চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত হচ্ছেন। তামিল ওয়েব সিরিজে দেখা যাবে তাকে। এর আগে ধোনিকে নিয়ে ২০১৬ সালে বায়োপিক বানানো হয়। ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ বক্স অফিসে সাফল্যও এনেছিল।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘অথর্ব’ নামের তামিল ওয়েব সিরিজে দেখা যাবে ধোনিকে। রমেশ তামিলমানি রচিত ওয়েব সিরিজ প্রযোজনা করবে ধোনি এন্টারটেনমেন্ট। এতে নারী চরিত্রে অভিনেত্রী হচ্ছেন নয়নতারা। আইপিএল শেষ হলেই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনি।

আরো পড়ুন: রাস্তায় ভারতীয় অভিনেত্রীকে ধর্ষণের হুমকি

সম্প্রতি এ বিষয়ে একটি ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যায়, যোদ্ধার চেহারায় দৈত্য-দানবদের সঙ্গে লড়ছেন ধোনি। এই নতুন ভূমিকায় অবতীর্ণ হওয়ার পেছনে আছেন ধোনির স্ত্রী সাক্ষী।

আইপিএলের চলমান ১৫তম আসরে ধোনির দল চেন্নাই বেশ খারাপ অবস্থানে রয়েছে। গতবারের চ্যাম্পিয়নরা বাদ পড়ে গেছে। যদিও তিনটি ম্যাচ বাকি আছে তাদের। ১১ ম্যাচে চার জয়ে টেবিলের নয় নম্বরে ধোনির দল। চলতি আইপিএলের পরই ওয়েব সিরিজের শুটিংয়ের কাজ শুরু হবে।

আজ ‘ফক্কা-মক্কা’ বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী
  • ০১ জুলাই ২০২৬
চুয়েটে নবীনদের ক্লাস শুরুর তারিখ ঘোষণা  
  • ০১ জুলাই ২০২৬
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো নিয়ে সবশেষ কী জানা যাচ্ছে
  • ০১ জুলাই ২০২৬
হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, ফিরলেন রাব্বি-…
  • ০১ জুলাই ২০২৬
সামার সেমিস্টারের নবাগতদের স্বাগত জানাল সাউথইস্ট ইউনিভার্সি…
  • ০১ জুলাই ২০২৬
বিক্রয় ডটকম নিয়োগ দেবে ৫ টেলি সেলস অফিসার, আবেদন ৩০ জুলাই প…
  • ০১ জুলাই ২০২৬