‘সহিংসতাকারীদের’ দেখামাত্র গুলির নির্দেশ

১০ মে ২০২২, ১০:০০ PM
শ্রীলংকার মিলিটারি

শ্রীলংকার মিলিটারি © ফাইল ছবি

শ্রীলঙ্কায় সেনা এবং পুলিশের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পর এবার সহিংসতাকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে সরকার। মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় এক বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ নির্দেশনা দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর ডেইলি মিরর।

দেশটিতে এক এমপির অপমৃত্যু, আরেকজনের ওপর হামলা এবং মন্ত্রী-প্রধানমন্ত্রীসহ অর্ধশতাধিক নেতার বাড়িতে অগ্নিসংযোগের পরের দিনই এমন কঠোর নির্দেশনা দেওয়া হলো।

মন্ত্রণালয়ের মুখপাত্র নলিন হেরাথ বলেছেন, কাউকে সরকারি সম্পত্তি লুটপাট বা মানবজীবনের ক্ষতি করতে দেখলে নিরাপত্তা বাহিনীকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া এই ক্ষমতাবলে এখন থেকে সামরিক বাহিনী যেকোনো ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তরের আগে ২৪ ঘণ্টা নিজেদের কাছে রাখতে পারবে। একই সাথে সেনাবাহিনী যেকোনো ব্যক্তির ব্যক্তিগত গাড়িসহ সম্পত্তিতে তল্লাশি চালাতে পারবে। 

আরও পড়ুন: বিয়ে করেছিলেন অংকন-শাকিল 

শ্রীলঙ্কার পুলিশ জানিয়েছে, সোমবার বিক্ষোভকারীরা কলম্বো উপকণ্ঠে সরকার দলীয় এমপি অমরাকীর্তি আথুকোরালার গাড়িতে হামলা চালালে তিনি দুজনকে গুলি করেন। এতে একজন মারা যান। এরপর সরকারবিরোধী বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরেন। পরে নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেন অমরাকীর্তি।

ওই রাতে হোমগমার মহাকুম্বুরা এলাকায় সংসদ সদস্য কুমারা ওয়েল্গামার গাড়িতে হামলা চালিয়েছে একদল বিক্ষোভকারী। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ওই এমপি।

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে যুবক আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
সুপারভাইজার নিয়োগ দেবে ফুডপান্ডা, আবেদন শেষ ২১ এপ্রিল
  • ০৭ এপ্রিল ২০২৬
কারখানার জেনারেটরের ফিতায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর
  • ০৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে এসএসসি পরীক্ষা পেছানোর গুঞ্জন, যা বললেন শিক্ষামন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
সাতক্ষীরায় জেলা কমিটি না থাকায় নিষ্ক্রিয় ছাত্রদল, সাংগঠনিক …
  • ০৭ এপ্রিল ২০২৬
১১ দলীয় জোটের চার দিনের কর্মসূচি ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
close