উত্তর ক্যালিফোর্নিয়া প্রবাসী বাংলাদেশীদের ঈদ-উল-ফিতর উদযাপন 

০৪ মে ২০২২, ১১:৪১ AM
অনুষ্ঠানের অতিথিবৃন্দ

অনুষ্ঠানের অতিথিবৃন্দ © সংগৃহীত

মুসলিম জাহানের পবিত্র ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপন করেছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী সেক্রামেন্টো সংশ্লিষ্ট শহর সমূহের অধিবাসী প্রবাসী বাংলাদেশীদের সংগঠন সেক্রামেন্টো এরিয়া বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন (Sacramento Area Bangladeshi American Association- SABAA)।  গত সোমবার এ উপলক্ষ্যে ঈদের দিন এক মিলন মেলার আয়োজন করে সংগঠনটি। 

অনুষ্ঠান উপলক্ষে ফলসম শহরের সিটি হল এ দুপুরের পর থেকে বাংলাদেশীরা জমায়েত হতে শুরু করে। আনন্দ আড্ডা ছিল যেন সবার মিলন মেলা। ঈদের খুশি সবার মাঝে সব ভেদাভেদ ভুলে একাকার করে দিয়েছিলো। মিলন মেলায় ছিল উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। আগত অতিথিদেরকে আহ্বান জানানো হয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান এক সময়ে জমকালো অনুষ্ঠানে পরিণত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষন ছিল স্থানীয় শিল্পীদের আরব্য রজনীর নৃত্য। আকর্ষনীয় আরব্য রজনীর পোশাকে যখন বাজনার তালে তালে শিল্পীগণ মঞ্চে প্রবেশ করে তখন পুরো হল রুম যেন হয়ে উঠেছিলো আরব্য রজনীর কোন এক রাজদরবার। মিলন মেলায় আগত সবাই আরব্য রজনীর নৃত্যের সাথে নিজেকে জড়িয়ে নেন। স্থানীয় শিল্পীদের এই নৃত্য যেন পেশাদার শিল্পিদেরকেও হার মানায়। ঈদের আনন্দকে পরিপূর্ন রূপ দিতে আরব্য রজনীর নৃত্য হয়ে উঠেছিলো উদাহরণ।

আগত অতিথিদের অনেকেই বাড়ী থেকে তৈরি করে নিয়ে এসেছিলো সেমাই, জর্দা, পায়েস, মিষ্টি আরও অনেক মজাদার খাবার। এছাড়াও উপস্থিত সবার জন্য আয়োজন করা হয়েছিল ঈদের খাবার। 

সাবা’র পাবলিক রিলেশন সম্পাদক খান আলিম অনুষ্ঠানটি নিয়ে বিশেষ অনুভূতি প্রকাশ করেন৷ তিনি বলেন, আমরা আমাদের আশাতিরিক্ত সাড়া পেয়েছি সবার কাছে থেকে। আজকের অনুষ্ঠানে শুধু বাংলাদেশীরা অংশগ্রহন করেছে তাই নয়। অন্য দেশের মুসলিম এবং অন্য ধর্মাবলম্বী অনেকেই আমাদের এই ঈদ আনন্দ আড্ডায় যোগদান করেছে। আমরা সবার আনন্দ নিশ্চিত করার জন্য সর্বোত ভাবে চেষ্টা করে যাচ্ছি।

সাবা’র কোষাধ্যক্ষ ফারশীদ এর কাছে অনুভূতি জানতে চাওয়া হলে তিনি জানান, আমি জারপর নাই আনন্দিত। এতো অতিথির আগমন হবে তা ধারনা ছিল। আসলে ঈদের আনন্দ সবার জন্য। আজকের উপস্থিতি তাই প্রমান করছে। আমরা আমাদের এই অর্গেনাইজেশন থেকে সবার জন্য আনন্দের ব্যবস্থা করতে পেরেছি, এটা আমাদের ভবিষ্যতের দায়িত্ব বাড়িয়ে দেয়। আমরা চেষ্টা করবো এই আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পরে।

জাতীয় কবি নজরুলের সেই কালজয়ী গান, আজ ভুলে যা তোর দস্ত-দুশমন, হাত মিলাও হাতে… এর বাস্তব চিত্র ফুটে উঠেছিলো সাবা আয়োজিত ঈদ মিলন মেলায়।  এই ঈদ মিলন মেলা এ যাবত কালের উত্তর ক্যালিফোর্নিয়ার সর্ব বৃহৎ মিলন মেলায় পরিণত হয়েছিল।    

অতিমারির এই সময়ে সশরীরে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের কাছে বেশ সাড়া পায়। প্রায় দুই বছর পড়ে সবাই ঈদ এর অনুষ্ঠানে একত্রিত হতে পেরে সংগঠনের কার্যনির্বাহী কমিটিকে প্রবাসীগণ আন্তরিক ভাবে ধন্যবাদ জানান।

জনবল নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, আবেদন অনলাইনে 
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
হরমুজ প্রণালিতে সেনা পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
জাল জন্মসনদে চার আসামিকে শিশু বানিয়ে জামিন, আইনজীবীসহ ৩ জন…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত সেই বৃদ্ধা মারা গেছেন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
উপজেলার বাজারে ২৫ কোটি টাকা খাস কালেকশন, রাজস্ব জমার তথ্য ন…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬