ট্রেন দাঁড় করিয়ে মদ খেতে গেলেন চালক!

০৩ মে ২০২২, ০৯:৪৬ PM
ট্রেন দাঁড় করিয়ে মদ খেতে গেলেন চালক!

ট্রেন দাঁড় করিয়ে মদ খেতে গেলেন চালক! © সংগৃহীত

স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে রীতিমতো মদ্যপান করতে চলে গেলেন তিনি। আর এক ঘণ্টা অপেক্ষা করলেন যাত্রীরা। আর এই কারণেই ট্রেনের মধ্যে এক ঘণ্টা অপেক্ষা করলেন যাত্রীরা। গতকাল সোমবার ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুর ডিভিশনের হাসানপুর স্টেশনে। 

জানা গেছে, সোমবার সন্ধ্যায় সমস্তিপুর থেকে সহর্ষের দিকে যাচ্ছিল ট্রেনটি (নম্বর 05278)। রাজধানী এক্সপ্রেসকে আগে ছেড়ে দেওয়ার জন্য সমস্তিপুর থেকে সহরসাগামী প্যাসেঞ্জার ট্রেনটিকে হাসানপুর স্টেশনে দাঁড় করিয়ে দেন স্টেশন কর্তৃপক্ষ। এ সময় সহকারী চালক করণবীর যাদব ট্রেনের ইঞ্জিন ছেড়ে উধাও হয়ে যান। রাজধানী এক্সপ্রেস চলে যাওয়ার পরে প্যাসেঞ্জার ট্রেনটিকে সিগন্যাল দেওয়া হয়। কিন্তু তার পরেও ট্রেন না ছাড়ায় সহকারী স্টেশন মাস্টার যখন বিষয়টি খোঁজ নিতে যান।

আরও পড়ুন: ছোট ভাইকে না পেয়ে বড় ভাইকে হত্যা

অনেকটা সময় গড়িয়ে গেলেও ট্রেন না ছাড়ায় যাত্রীরাও অধৈর্য হয়ে পড়ছিলেন। এ সময় যাত্রীরা চেঁচামেচি শুরু করে দেন। পরিস্থিতি সামলাতে চালকের খোঁজে নামে জিআরপি। পরে জিআরপি পুলিশ হাসানপুর বাজারে গিয়ে দেখে, ট্রেনের সহকারী চালক করমবীর প্রসাদ যাদব নামে ওই অ্যাসিস্ট্যান্ট মদ খেয়ে তুমুল মাতলামো করছেন। তাকে জিআরপি ধরে নিয়ে আসে। তার কাছ থেকে মদের বোতলও পাওয়া গিয়েছে।

সমস্তিপুরের ডিআরএম অলোক আগরওয়াল বলেন, তদন্ত শেষ করে ওই স্টাফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950