ইমরান খানকে গ্রেপ্তার করা হবে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

০১ মে ২০২২, ১১:৩২ PM
ইমরান খান ও রানা সানাউল্লাহ

ইমরান খান ও রানা সানাউল্লাহ © ফাইল ফটো

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ খানকে হেনস্তা ও চোর চোর বলে শ্লোগান দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করার অঙ্গীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।

রবিবার (১ মে) এক বিবৃতিতে এই অঙ্গীকার করেন তিনি। বিবৃতিনে ইমরান খানকে তিনি ফিতনা বলে অভিহিত করেন।

রানা সানাউল্লাহ বলেন, মসজিদে নববীতে তারা যা করেছে সেটি ক্ষমার অযোগ্য অপরাধ। এই ঘটনায় ইমরান খানকে অবশ্যই গ্রেপ্তার করা হবে।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন এক প্রতিবেদনে জানিয়েছে, মসজিদে নববীতে ঘটে যাওয়া ঘটনায় ইমরান খান ও তার দলের শীর্ষ শতাধিক কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। মামলাটি পাকিস্তানের দণ্ডবিধি ২৯৫ ( ধর্মীয় স্থাপনার পবিত্রতা নষ্ট এবং ক্ষতিসাধন), ২৯৫-এ এবং ১০৯ ধারায় মামলা করা হয়েছে। 

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, মসজিদে নববীতে যে ঘটনা ঘটেছে সেটি সুপরিকল্পিত এবং ষড়যন্ত্র মূলক ভাবে করা হয়েছে। এই ঘটনার ভিডিও ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। সেখানে এর প্রমাণ রয়েছে।

 

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950