সংসদে বসে পর্নোগ্রাফি দেখার দায়ে পদত্যাগ করছেন ব্রিটিশ এমপি

০১ মে ২০২২, ১২:০৮ AM
এমপি নিল প্যারিশ

এমপি নিল প্যারিশ © সংগৃহীত

ব্রিটিশ পার্লামেন্ট কক্ষে বসে পর্নোগ্রাফি দেখার দায় স্বীকার করে শাসকদল কনজারভেটিভ পার্টির একজন সংসদ সদস্য পদত্যাগ করছেন। ইংল্যান্ডের ডেভন এলাকার এমপি নিল প্যারিশ বলছেন, সংসদ কক্ষে বসে মোবাইল ফোনে ট্রাক্টরের ভিডিও দেখতে গিয়ে তিনি প্রথমবার ভুল করে পর্ন ভিডিও দেখে ফেলেন।

তিনি স্বীকার করেন, কিন্তু পরে তিনি ইচ্ছে করেই সেগুলো আবার দেখেন। এক সাক্ষাৎকারে এমপি নিল প্যারিশ বলেন, সেটা ছিল এক সাময়িক উন্মাদনা।

এই ঘটনা নিয়ে যে তদন্ত চলে, তারপরই তিনি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করে এমপি'র পদ থেকে সরে যাওয়ার ঘোষণা করেন।

৬২ বছর বয়স্ক এই সংসদ সদস্য পার্লামেন্ট কক্ষে বসে যখন পর্ন দেখছিলেন তখন তার পাশে বসা দু’জন নারী সহকর্মী ব্যাপারটা দেখে ফেলেন। তারা এনিয়ে অভিযোগ করার পর তুমুল হৈচৈ শুরু হয়।

এমপি প্যারিশ বলেন, আমার সবচেয়ে বড় অপরাধ ছিল (পর্নসাইটে) দ্বিতীয়বার যাওয়া।

“সেটা ছিল চরম ভুল এক কাজ। সারা জীবন আমাকে এই ভুলের বোঝা বয়ে বেড়াতে হবে," তিনি বলেন, "আমি ভুল করেছি। আমি বোকামি করেছি, আমি বোধ-শূন্য হয়েছিলাম।”

তার এই কাণ্ডের কথা প্রকাশ পায় গত বুধবার। এরপর গতকাল শুক্রবার তার দল কনজারভেটিভ পার্টি তাকে সাময়িকভাবে বরখাস্ত করে।

পার্লামেন্টে খোলামেলা যৌন দৃশ্য দেখার অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

সূত্র: বিবিসি বাংলা

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬