চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ সোমবার

৩০ এপ্রিল ২০২২, ০৯:৩৮ PM
ঈদ উল ফিতর

ঈদ উল ফিতর © সংগৃহিত

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এবার দেশটিতে পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে সৌদিতে ঈদুল ফিতর উদযাপন করা হবে আগামী সোমবার (২ মে)।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩০ এপ্রিল) সৌদি আরবের ‘চাঁদ দেখা কমিটি’-এর পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। তার আগেই দেশটির নাগরিকরা কোথাও চাঁদ দেখতে পেলে সেই তথ্য কমিটিকে জানানোর অনুরোধ করা হয়েছিল।

এর আগে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানায় আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। সংস্থাটি বলেছে, শনিবার চাঁদ দেখতে না পাওয়ার অর্থ পবিত্র রমজান মাসের শেষ দিন হবে আগামীকাল অর্থাৎ রোববার।

শনিবার এক বিবৃতিতে আইএসি বলেছে, রমজান মাসের শেষের দিকের চাঁদটি তারা একেবারে হালকাভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। যার অর্থ ইসলামি বিশ্বের সব দেশ থেকে এদিন শাওয়াল মাসের চাঁদ দেখা প্রায় অসম্ভব হবে।

সাধারণত মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে সোমবার হলে বাংলাদেশে তার পরের দিন মঙ্গলবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হবে।

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ইরান, ওমান, জর্ডান, মরক্কো এবং ঘানায় গত ৩ এপ্রিল পবিত্র রমজান মাস শুরু হয়। আমিরাতি গণমাধ্যমের খবর অনুযায়ী, এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পূর্বাভাসে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ পবিত্র ঈদুল-ফিতর ২ মে পালিত হবে বলে জানানো হয়েছে।

ইংল্যান্ডকে চাপে রেখেই বিরতিতে ডিআর কঙ্গো
  • ০১ জুলাই ২০২৬
পবিপ্রবি নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, পদ ১২, আবেদন ২০ জুল…
  • ০১ জুলাই ২০২৬
অল্পের জন্য রক্ষা পেল ইংল্যান্ড, পোস্টে লেগে ফিরল উইসার শট
  • ০১ জুলাই ২০২৬
৪৬তম ও ৪৯তম বিসিএসে শিক্ষা, ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি…
  • ০১ জুলাই ২০২৬
কঙ্গোর চমকে এবার ইতিহাসও ইংল্যান্ডের বিপক্ষে
  • ০১ জুলাই ২০২৬
টিউশন ফি ও জীবনযাত্রার খরচসহ অক্সফোর্ডে উচ্চশিক্ষার সুযোগ
  • ০১ জুলাই ২০২৬