মধ্যপ্রাচ্যে আজ ঈদের চাঁদ দেখার সম্ভাবনা নেই: আইএসি

৩০ এপ্রিল ২০২২, ০৭:১৩ PM
দুবাইভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)

দুবাইভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) © সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ শনিবার (৩০ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে দুবাইভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)। অর্থাৎ ওই অঞ্চলে আগামীকাল রবিবার রমজান মাসের ৩০ দিন পূরণ হবে এবং এর পরের দিন সোমবার (২ মে) উদযাপিত হবে ঈদুল ফিতর। খবর গালফ নিউজের।

আজ সকালে এক বিবৃতিতে আইএসি জানিয়েছে, তারা রমজানের শেষদিকের অতিসরু চাঁদটি কোনোমতে চিহ্নিত করতে সক্ষম হয়েছে, যার অর্থ, আজ ইসলামী বিশ্বের দেশগুলো থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব হতে পারে।

এরপরও সংযুক্ত আরব আমিরাতের চাঁদ দেখা কমিটি দেশটির সব মুসলিমকে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে এ বছর আমিরাতে রোজা পালন শুরু হয়েছিল গত ২ এপ্রিল। সৌদিতে চাঁদ দেখার খবর সামনে আসার পরপরই ওইদিন থেকে রোজা পালনের ঘোষণা দেয় প্রতিবেশী দেশটি।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়েছিল ৩ এপ্রিল থেকে। ফলে এসব দেশে ২৯ রোজা হলে সোমবার (২ মে) এবং ৩০ রোজা হলে মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

 

জেলের জালে মিলল ৫ কোটি ১০ লাখ টাকার ইয়াবা 
  • ০১ জুলাই ২০২৬
চমক দেখাল কঙ্গো, সিপেঙ্গার গোলে পিছিয়ে ইংল্যান্ড
  • ০১ জুলাই ২০২৬
ইংল্যান্ডের জালে সিপেঙ্গার গোল, এগিয়ে ডিআর কঙ্গো
  • ০১ জুলাই ২০২৬
রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন
  • ০১ জুলাই ২০২৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১৩ বিভাগে নিয়োগ দেবে ১৭ লেকচারা…
  • ০১ জুলাই ২০২৬
রাত পোহালেই এইচএসসি, ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থীর যেসব নির্দ…
  • ০১ জুলাই ২০২৬