বিশ্ববিদ্যালয় থেকে অর্ধশত অধ্যাপক বহিষ্কার করে ধর্মগুরু নিয়োগ

৩০ এপ্রিল ২০২২, ০৫:৪১ PM

© সংগৃহীত

আফগানিস্তানের তালেবান শাসকরা এবার চড়াও হলো সেরা বিদ্যাপীঠের শিক্ষকদের ওপর। দেশটির বালখ বিশ্ববিদ্যালয়ের ৫০ অধ্যাপককে বহিষ্কার করা হয়েছে। তাদের জায়গায় নিয়োগ দেয়া হচ্ছে তালেবান সদস্য এবং ধর্মগুরুদের। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বহিষ্কৃত এক অধ্যাপক জানান, সংখ্যালঘু হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের আগে তাদের কোন ধরনের নোটিসও দেয়া হয়নি। 

বহিষ্কৃত অধ্যাপকদের মধ্যে ২৭ জন তাজিক, ১২ জন হাজারা, পাঁচজন পশতু, দু'জন আরব, দু'জন সাদাত, একজন উজবেক এবং অন্যজন বায়াত সম্প্রদায়ের। 

তিনজনের ডক্টরেট রয়েছে, ৩৬ জন স্নাতকোত্তর, ১০ জন স্নাতক ডিগ্রিধারী। বহিষ্কার করা হয়েছে আট প্রশাসনিক কর্মকর্তাকেও। 

এদিকে, সুপ্রিম কোর্ট থেকে পার্সিয়ান ভাষা বাদ দিতে ডিক্রি জারি করেছে তালেবান। বালাখ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ করা হয়েছে পার্সিয়ান ভাষা।

এর আগে, তালেবানরা বিশ্ববিদ্যালয়ে ছেলে ও মেয়েদের একসঙ্গে পড়া নিষিদ্ধ করে। এছাড়াও মেয়েদের সকালের ক্লাসে বসতে বলা হয়। অন্যদিকে ছেলেদের সন্ধ্যায় ক্লাস করার দেয়া হয়। 

জেলের জালে মিলল ৫ কোটি ১০ লাখ টাকার ইয়াবা 
  • ০১ জুলাই ২০২৬
চমক দেখাল কঙ্গো, সিপেঙ্গার গোলে পিছিয়ে ইংল্যান্ড
  • ০১ জুলাই ২০২৬
ইংল্যান্ডের জালে সিপেঙ্গার গোল, এগিয়ে ডিআর কঙ্গো
  • ০১ জুলাই ২০২৬
রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন
  • ০১ জুলাই ২০২৬
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ১৩ বিভাগে নিয়োগ দেবে ১৭ লেকচারা…
  • ০১ জুলাই ২০২৬
রাত পোহালেই এইচএসসি, ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থীর যেসব নির্দ…
  • ০১ জুলাই ২০২৬