ভারতের ‘দিদি নাম্বার ওয়ান’ চ্যাম্পিয়ন বাংলাদেশি নারী

২৮ এপ্রিল ২০২২, ১১:৪৬ PM
রচনা ও সিঁথি  সাহা

রচনা ও সিঁথি সাহা © সংগৃহীত

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অনুষ্ঠান ‘দিদি নাম্বার ওয়ান’-এর সিজন-৯ বিজয়ী হলেন ঢাকাই শিল্পী সিঁথি সাহা। কলকাতার অসম্ভব জনপ্রিয় এই শো থেকে এর আগে এমন বিজয়-মালা ঢাকার আর কাউকে পরতে দেখা যায়নি। টলিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জি উপস্থাপন করেন এই গেম শো।

বরাবরের মতো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

অন্যদেশের গেম শোতে চ্যাম্পিয়ন হয়ে কেমন লাগছে সে প্রশ্নে সিঁথি সাহা বলেন, ‘বাংলাদেশের একজন নারী হিসেবে এটি আমার জন্য অবশ্যই অনেক সম্মানের। রচনা দিদি স্টেজে আমার যেভাবে প্রশংসা করছিলেন, শুনে বাঙালি হিসেবে আমার বুক ভরে গেছে। আমি ভাবতেই পারিনি যে আমি জিততে পারব। কারণ, অনুষ্ঠানে আরও তিনজন বাঘা প্রতিযোগী ছিলেন। ’

গত মার্চ মাসে অনুষ্ঠানটিতেই আমন্ত্রণ পেয়েছিলেন সিঁথি সাহা। কিন্তু ভিসা–জটিলতার কারণে সেবার তিনি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। 

এদিকে, সিঁথি সম্প্রতি গাইলেন টলিউডের গান। সিনেমার নাম ‘বনবিবি’। নির্মাণ করছেন রাজদীপ ঘোষ। শুধু টলিউড নয়, সিঁথি সাহার গান হচ্ছে বলিউডেও! কলকাতার আগে এ গায়িকা গিয়েছিলেন মুম্বাই সফরে।

সেখানে উপমহাদেশের প্রখ্যাত ভজন ও গজলশিল্পী অনুপ জালোটার সঙ্গে ‘উনকে খ্যায়ালো মে’ শিরোনামে একটি গজলে কণ্ঠ দিয়েছেন সিঁথি। গত মাসে মুম্বাইয়ের ‘রি এন রাগা’ স্টুডিওতে গজলটির রেকর্ডিং হয়। অনুপ জালোটার সঙ্গে এটি প্রথম গান সিঁথির। বলিউডেও প্রথম।

ইংল্যান্ডকে চাপে রেখেই বিরতিতে ডিআর কঙ্গো
  • ০১ জুলাই ২০২৬
পবিপ্রবি নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, পদ ১২, আবেদন ২০ জুল…
  • ০১ জুলাই ২০২৬
অল্পের জন্য রক্ষা পেল ইংল্যান্ড, পোস্টে লেগে ফিরল উইসার শট
  • ০১ জুলাই ২০২৬
৪৬তম ও ৪৯তম বিসিএসে শিক্ষা, ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি…
  • ০১ জুলাই ২০২৬
কঙ্গোর চমকে এবার ইতিহাসও ইংল্যান্ডের বিপক্ষে
  • ০১ জুলাই ২০২৬
টিউশন ফি ও জীবনযাত্রার খরচসহ অক্সফোর্ডে উচ্চশিক্ষার সুযোগ
  • ০১ জুলাই ২০২৬