টুইটারের পর কোকাকোলা কেনার খায়েশ ইলন মাস্কের

২৮ এপ্রিল ২০২২, ০৪:৪২ PM
ইলন মাস্ক

ইলন মাস্ক © টিডিসি ফটো

টুইটার কেনার পর কি এবার ইলন মাস্কের নজরে পড়ল কোকাকোলা? টেসলার কর্ণধারের নতুন টুইট ঘিরে এমনই জল্পনা শুরু হয়েছে। সেই টুইট ভাইরালও হয়ে গিয়েছে। তবে নেটিজেনদের একাংশের মতে, নেহাতই হালকা মেজাজে কোকাকোলা কেনার কথা বলেছেন ইলন।

বৃহস্পতিবার সকালে টুইটারে ইলন লেখেন, ‘কোকেন ফিরিয়ে আনতে এরপর আমি কোকাকোলা কিনছি।’ উল্লেখ্য, ১৮৮৬ সালে যখন কোকাকোলার সফট ডিঙ্কস চালু হয়েছিল, তখন তাতে উপাদান হিসেবে কোকেন থাকত। বিভিন্ন রোগের 'টনিক' হিসেবে ব্যবহার করা হত।

আরও পড়ুন: বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা ১৭ জুন

এদিকে মাস্ক ভক্তরা বলছেন, ঠিক একইভাবে ২০১৭ সালে টুইটারের দাম জিজ্ঞেস করেছিলেন ইলন মাস্ক। তখন বিষয়টি অনেকের কাছে ঠাট্টা মনে হলেও ৫ বছর পর চার হাজার ৪০০ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেন মাস্ক।

তবে অনেকেই মনে করছেন, টুইটার কিনতে পারলেও মাস্কের পক্ষে কোকা-কোলা কেনা সম্ভব নয়, কারণ বর্তমানে কোকা-কোলার মোট বাজারমূল্য ২৮ হাজার ৪০০ কোটি ডলার। যা মাস্কের মোট সম্পত্তির থেকেও বেশি।

এর আগে ১৯৮৮ সালে নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, কোকা-কোলা’য় প্রথম দিকে কোকেন ব্যবহার করা হত। কিন্তু ১৯০০ সালের দিতে তা বন্ধ করে দেওয়া হয়। কোকা-কোলার প্রধান দুইটি উপকরণ হচ্ছে কোকা পাতা ও কোলা বাদাম। এই দুইটি উপকরণেই কোকেন পাওয়া যায়।

 

কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950