করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণ, ৩ চীনা নাগরিকসহ নিহত চার

২৬ এপ্রিল ২০২২, ০৫:০০ PM
বিস্ফোরণ হওয়া গাড়িটি ঘিরে রেখেছে পুলিশ

বিস্ফোরণ হওয়া গাড়িটি ঘিরে রেখেছে পুলিশ © সংগৃহীত

পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণে চারজন মারা গেছেন। আহতের সংখ্যাও অনেক। জিও নিউজ জানায়, মৃতদের মধ্যে তিন চীনা নাগরিক রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিশ্ববিদ্যালয় চত্বরে একটি গাড়িতে বিস্ফোরণ হয়। স্থানীয় সময় আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সামনে সেই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে তার মধ্যে ৭-৮ জন ছিলেন। তবে ঠিক কত জনের মৃত্যু হয়েছে সেই সংখ্যা এখনও স্পষ্ট নয়। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

করাচি পুলিশের ডিআইজি মুকাদ্দাস হায়দার জানিয়েছেন, একটি সাদা গাড়িতে করে কয়েক জন হস্টেল থেকে কনফুসিয়াস ইনস্টিটিউটের দিকে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ঢুকতেই সেটি বিস্ফোরণ হয়। কীভাবে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

কেইনের জোড়া ম্যাজিকে শেষ ষোলোয় ইংল্যান্ড
  • ০২ জুলাই ২০২৬
আবারও কেইনের গোল, এগিয়ে ইংল্যান্ড
  • ০১ জুলাই ২০২৬
সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলা, ছাত্রদলকে সন্ত্রাসী আচরণ প…
  • ০১ জুলাই ২০২৬
হ্যারি কেইনের গোলে সমতা ইংল্যান্ডের
  • ০১ জুলাই ২০২৬
নোবিপ্রবির ১১৮ কোটির বাজেটে ৯০ শতাংশই পরিচালন ব্যয়, গবেষণায়…
  • ০১ জুলাই ২০২৬
এমপাসি যেন মানবপ্রাচীর, আবারও ফিরিয়ে দিলেন বেলিংহামকে
  • ০১ জুলাই ২০২৬