লিবিয়ায় দুই শতাধিক বাংলাদেশি আটক

২৬ এপ্রিল ২০২২, ১১:২৬ AM
আটক বাংলাদেশি

আটক বাংলাদেশি © সংগৃহীত

অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে দুইশ’র বেশি বাংলাদেশিকে আটক করেছে লিবিয়ার পুলিশ। গত শনিবার দেশটির পূর্ব উপকূলীয় জেলা মিসরাতা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি বন্দিশিবিরে পাঠানো হয়। এদিকে ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূল থেকে উদ্ধার করা হয়েছে আরও দেড় শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে। তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছে। গত শনিবার অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে কয়েকশ অভিবাসনপ্রত্যাশী। লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে আড়াইশ কিলোমিটার দূরে উপকূল থেকে তাদের আটক করে পুলিশ।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, মোট ৫৪১ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ২৪০ জন বাংলাদেশি বলে জানা গেছে। আটক ব্যক্তিরা মানব পাচারকারীদের সহায়তায় অবৈধ পথে ইউরোপ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এখন তাঁদের পরিচয় নিশ্চিত হওয়ার পর আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আইএমওর সহায়তায় দেশে ফেরত পাঠানো হবে।

এদিকে ভূমধ্যসাগরের তিউনিশিয়া উপকূল থেকে উদ্ধার করা হয়েছে দেড়শর বেশি অভিবাসনপ্রত্যাশীকে। রোববার অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় চারটি নৌকা ডুবে যায়। এরপর তিউনিশিয়ার কোস্টগার্ড ১৫৪ জনকে জীবিত উদ্ধার করলেও মারা গেছেন বেশ কয়েকজন। উদ্ধার ব্যক্তিদের মধ্যে বেশ কয়কেজন বাংলাদেশি রয়েছেন।

আরও পড়ুন- বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবিপ্রবির ৬ গবেষক

সাম্প্রতিক বছরগুলোতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে নৌযানডুবিতে প্রাণহানির ঘটনা বেড়েছে। অবৈধ অভিবাসীদের এই দলে বাংলাদেশিদের থাকার খবর আগেও এসেছে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইএমওর তথ্য বলছে, ২০২১ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময় মারা গেছেন ২ হাজার অভিবাসনপ্রত্যাশী। যা আগের বছর ছিল ১৪০০।

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950