হিজাব পরায় পরীক্ষা দেওয়া হলো না দুই ছাত্রীর

২৩ এপ্রিল ২০২২, ০২:১৬ PM

© সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা নিয়ে ভারতে বিতর্ক শুরুর সময় কর্ণাটক রাজ্যের পাঁচ ছাত্রী রাজ্য সরকারের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। হিজাব পরে পরীক্ষা দিতে চাওয়ার কারণে গতকাল শুক্রবার সেই পাঁচ ছাত্রীর মধ্যে দুজনকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি।

পরীক্ষা দিতে না পারা দুই ছাত্রী আলিয়া আসাদি ও রেশাম কর্ণাটকের উদুপি জেলার সরকারি পিইউ গার্লস কলেজের শিক্ষার্থী। গতকাল তাঁদের ব্যবসায় শিক্ষা বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে তাঁরা উদুপির বিদ্যোদয়া পিইউ কলেজ কেন্দ্রে যান।

সবার পরীক্ষা শুরু হয় সোয়া ১০টায়। হিজাব পরে পরীক্ষা দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করেন আলিয়া ও রেশাম। এ নিয়ে আলোচনায় বসে কলেজ কর্তৃপক্ষ। ৪৫ মিনিট আলোচনার পর কলেজ কর্তৃপক্ষ ওই ছাত্রীদের বলে, হিজাব পরে তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এরপর ওই দুই ছাত্রী হিজাব খুলবেন না বলে কর্তৃপক্ষকে জানিয়ে দিয়ে পরীক্ষাকেন্দ্র থেকে চলে যান।

কর্ণাটক সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করার পর রাজ্য সরকারের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আলিয়া, রেশামসহ পিইউ গার্লস কলেজের পাঁচ শিক্ষার্থী উচ্চ আদালতে পিটিশন দাখিল করেছিলেন। আদালত হিজাব নিষিদ্ধ নিয়ে রাজ্য সরকারের এ সিদ্ধান্ত বহাল রেখে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরা যাবে না।

এর আগেও দশম শ্রেণির বোর্ড পরীক্ষার সময় এক পরিদর্শক হিজাব পরে কর্ণাটকের এসএসএলসি পরীক্ষাকেন্দ্রে যাওয়ায় তাঁকে বহিষ্কার করেছিল কর্তৃপক্ষ।

বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইরানে ৩৩৭৫ জনের প্রাণহানি
  • ১২ এপ্রিল ২০২৬