১৭ বছর প্রাসাদে থাকা বিড়ালকে ফিরিয়ে নিতে ১২ হাজার মানুষের আবেদন

১৭ এপ্রিল ২০২২, ১০:২৭ AM
অ্যানাস্টেসিয়া

অ্যানাস্টেসিয়া © সংগৃহীত

ক্রোয়েশিয়ায় পর্যটকদের পছন্দের গন্তব্য ডব্রোভনিক রাজপ্রাসাদ। সেই প্রাসাদই থাকে অ্যানাস্টেসিয়া নামের এক বিড়াল। ১৭ বছর ধরে এটিই তার বাড়ি। বহু বার অনেক পর্যটক তাকে আশ্রয় দিতে চেয়েছেন। সঙ্গে নিয়েও গিয়েছেন। কিন্তু অ্যানাস্টেসিয়া বার বারই তার পুরনো ঘরের টানে ফিরে এসেছে রাজপ্রাসাদে।

অ্যানাস্টেসিয়ার প্রাসাদ প্রেমে মুগ্ধ রক্ষীরা তাই শেষমেশ প্রাসাদের চিলেকোঠাতেই তার থাকার ব্যবস্থা করেছিল। একটি কার্ডবোর্ডের বাক্সে পছন্দের জায়গায় স্থায়ী ঘর পেয়েছিল বুড়ি বিড়াল। কিন্তু বাদ সাধলেন প্রাসাদের ভিতরে থাকা মিউজিয়াম কর্তৃপক্ষ। বিড়ালটিকে প্রাসাদ থেকে সরানোর নির্দেশ দিয়ে তারা জানিয়ে দেয়, ঐতিহ্যবাহী এই রাজপ্রাসাদে এমন কিছু করা যাবে না যা প্রাসাদের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করে।

আরও পড়ুন: পুষ্পা সিনেমার আলোচিত রক্তচন্দনের দেখা মিললো বাংলাদেশে

অ্যানাস্টেসিয়াকে এর পর বাধ্য হয়েই সরিয়ে দিতে হত। কিন্তু শেষ মুহূর্তে তাকে বিপদ থেকে বাঁচাতে আসেন এক বিড়ালপ্রেমী স্থপতি। অ্যানাস্টেসিয়ার জন্য রাজপ্রাসাদের স্থাপত্যের সঙ্গে খাপ খায় এমন একটি ছোট্ট বাড়ি বানিয়ে দেন তিনি। যা প্রাসাদের চিলে কোঠায় দিব্যি খাপ খাবে। প্রাসাদের অংশ বলেই মনে হবে। বিড়ালের বাড়িতে অ্যানাস্টেসিয়ার নামের ফলকও বসিয়ে দেন ওই স্থপতি।

কিন্তু তাতেও কাজ হয়নি। ক্ষুব্ধ মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়ে দেন‌, মিউজিয়াম এবং ওই রাজপ্রাসাদ একটি ঐতিহ্যবাহী এলাকা। এটি কারও বাড়ি বানানোর বা কাউকে আশ্রয় দেওয়ার জায়গা নয়। ফলে প্রাসাদ থেকে তাড়িয়ে দেওয়া হয় অ্যানাস্টেসিয়াকে।

কিন্তু খবরটি জানার পরই হইচই পড়ে যায় ডব্রোভিক রাজপ্রাসাদের পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে। রাজপ্রাসাদের কল্যাণে বেড়ালটি অনেকেরই পরিচিত ছিল। তার আশ্রয় হারানোর খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন সবাই। ১২ হাজার মানুষ বিড়ালটিকে প্রাসাদেই রাখার পক্ষে আবেদন করে সই করেন। সই করেন সেই স্থপতিও, যিনি অ্যানাস্টেসিয়ার জন্য প্রাসাদের সঙ্গে খাপ খাওয়ানো বাড়ি বানিয়েছিলেন। মিউজিয়াম কর্তৃপক্ষকে জানানো হয়, তারা একটি বিড়ালকে আশ্রয় দেওয়ার কথা বলছেন, ৭০টি বিড়াল পুষতে বলছেন না।

বিড়ালটিকে নিয়ে মানুষের এই উৎসাহে অভিভূত হন মিউজিয়াম কর্তৃপক্ষ। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও অ্যানাস্টেসিয়া তার বাড়ি ফিরে পায়নি।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
সেন্ট গ্রেগরী অধ্যক্ষের পরামর্শ: শেষ মুহূর্তে এসএসসি পরীক্ষ…
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬