রাশিয়ার সেই যুদ্ধ জাহাজ তলিয়ে গেছে

১৫ এপ্রিল ২০২২, ১০:৪২ AM
রাশিয়ার যুদ্ধ জাহাজ

রাশিয়ার যুদ্ধ জাহাজ © সংগৃহীত

মস্কোভা নামের রাশিয়ার সেই মিসাইল ক্রুজার যুদ্ধজাহাজটি কৃষ্ণ সাগরে তলিয়ে গেছে। সম্প্রতি বিস্ফোরণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছিলো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে জাহাজটি ডুবে যাওয়ার পর ইউক্রেনের রাজধানী কিয়েভে বেশ বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, বুধবার জাহাজটিতে বড় রকমের বিস্ফোরণ ঘটে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেন দাবি করে, তাদের সামরিক বাহিনী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে মিসাইল ক্রুজার মস্কোভাকে আঘাত করেছে। তবে মার্কিন প্রতিরক্ষা সদরদফতর পেন্টাগন জানিয়েছে, তারা ইউক্রেনের দাবিকে নিশ্চিত করতে পারছে না।

বুধবার যখন বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ধরে যায় তখন সেটি ওডেসা উপকূল থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। জাহাজটিতে আগুন ধরে যাওয়ার পর তাতে মজুদকৃত গোলাবারুদেও বিস্ফোরণ ঘটে এবং এতে জাহাজের মাস্তুল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জাহাজের ক্রুদেরকে কৃষ্ণ সাগরে অবস্থিত অন্য জাহাজ নিরাপদে সরিয়ে নেয়। পরে ক্ষতিগ্রস্ত জাহাজটিকে ক্রিমিয়ার দিকে টেনে আনার জন্য একটি টাগবোট পাঠানো হয় কিন্তু সমুদ্র মারাত্মক উত্তাল থাকায় জাহাজটি ভারসাম্য হারিয়ে অথৈ পানিতে ডুবে যায়।

আরও পড়ুন- প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রবেশপত্র বিতরণ রোববার থেকে, যেভাবে পাবেন

এর আগে বৃহস্পতিবার সকালে মস্কো জানিয়েছিল, জাহাজের বিস্ফোরণ থামানো গেছে এবং আগুন নিভিয়ে ফেলা হয়েছে। জাহাজটি এখন মেরামতের জন্য বন্দরের পথে রয়েছে।

মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার সবচেয়ে বড় ধনী গৌতম আদানি, কার স…
  • ১৭ এপ্রিল ২০২৬
আসছে আরও একটি ছাত্র সংগঠন, চলতি মাসেই আত্মপ্রকাশ
  • ১৭ এপ্রিল ২০২৬
সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬