নিজেকে ঋণ খেলাপি ঘোষণা করলো শ্রীলঙ্কা

১২ এপ্রিল ২০২২, ০৩:৩৩ PM
শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা © সংগৃহীত

দেউলিয়াত্ব এড়াতে শ্রীলঙ্কা নিজেকে ঋণ খেলাপি হিসেবে ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার (১২ এপ্রিল) এ বিষয়ে পৃথক বিবৃতি দেয় দেশটির অর্থ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংক। বিবৃতিতে বলা হয়, সাময়িকভাবে বিদেশি ঋণ পরিশোধে অপারগ শ্রীলঙ্কা। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, এক বিবৃতিতে শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয় জানায় যেসব বিদেশি সরকার ও সংস্থা বিভিন্ন সময় শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছে, তারা চাইলে আজ থেকে সে ঋণকে ক্যাপিটালাইজ করতে পারে। অর্থাৎ প্রাপ্য সুদের পরিমাণকে মূলধনের সঙ্গে যোগ করে দিতে পারে অথবা ঋণের অর্থ শ্রীলঙ্কান রুপিতে পরিশোধের বিকল্প বেছে নিতে পারে।

জরুরি ভিত্তিতে পণ্য আমদানির জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শেষ হয়ে আসায় এই উদ্যোগ নিতে বাধ্য হয়েছে দেশটির সরকার। এই উদ্যোগকে ‘শেষ ভরসা’ হিসেবে বিবৃতিতে উল্লেখ করেছে শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়।

ডলারের বিপরীতে রেকর্ড দরপতন ঘটেছে দেশটির মুদ্রার। বিদেশি মুদ্রার রিজার্ভও তলানিতে। যার ফলে জ্বালানি-বিদ্যুৎ এবং ওষুধের মতো প্রয়োজনীয় জিনিস কিনতে পারছে না সরকার। প্রায় দেড় মাস ধরে ভুগছে সাধারণ মানুষ। এদিকে বিক্ষোভ-আন্দোলনের মাধ্যমে রাজাপাকসে সরকারের পতন চাইছে জনগণ।

মুকেশ আম্বানিকে টপকে এশিয়ার সবচেয়ে বড় ধনী গৌতম আদানি, কার স…
  • ১৭ এপ্রিল ২০২৬
আসছে আরও একটি ছাত্র সংগঠন, চলতি মাসেই আত্মপ্রকাশ
  • ১৭ এপ্রিল ২০২৬
সন্তানের মোবাইল দেখা নিয়ে কলহ, অতঃপর...
  • ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬