ক্ষমতা হারানোর পর প্রথমবার সংসদে ইমরান খান

১১ এপ্রিল ২০২২, ০৩:৩৪ PM
ইমরান খান

ইমরান খান © সংগৃহীত

প্রধানমন্ত্রীত্ব হারানোর পর প্রথমবারের মতো পার্লামেন্টে এলেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। সোমবার দুপুরে তিনি জাতীয় পরিষদে আসেন। খবর জিও নিউজের।

পিটিআই চেয়ারম্যান পার্লামেন্টে পৌঁছালে তার সমর্থনে স্লোগান দিতে থাকেন দলীয় আইনপ্রণেতারা। এ সময় গতকাল রোববার রাতে ব্যাপক বিক্ষোভের মাধ্যমে পিটিআইয়ের শক্তি প্রদর্শনের বিষয়ে জানতে চাইলে ইমরান খান বলেন, ‘সম্মান দেওয়ার মালিক আল্লাহ।’

ইমরান খান প্রধানমন্ত্রীর নির্বাচনের কৌশল চূড়ান্ত করার জন্য সংসদীয় দলের একটি সভায় সভাপতিত্ব করবেন। এরপর তিনি এবং জাতীয় পরিষদ থেকে পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

আরও পড়ুন: ‘ঢাবি-বুয়েট-ইডেন ছাত্রীরা পতিতাবৃত্তির সঙ্গে জড়িত’— গাইড বইয়ের তথ্যে বিভ্রান্তি-সমালোচনা

প্রধানমন্ত্রিত্ব থেকে অপসারণের পর আজকের বৈঠকটি সংসদীয় দলের প্রথম বৈঠক। তবে ইমরান খানকে সকলকে অবাক করে নিয়ে নির্দিষ্ট সময়ে সংসদে পৌঁছেছেন।

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে তার ডাকে সাড়া দিয়ে রোববার রাতে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন হাজারো পিটিআই সমর্থক। ইমরানের দাবি, তাকে ক্ষমতাচ্যুত করতে জাতীয় পরিষদে আনা অনাস্থা প্রস্তাব বিদেশি ষড়যন্ত্রের অংশ।

এদিকে পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী নির্বাচনে স্থানীয় সময় বেলা ২টায় জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী পদে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ ও পিটিআইয়ের শাহ মাহমুদ কোরেশি প্রার্থী হয়েছেন। শাহবাজের প্রধানমন্ত্রী হওয়ার কেবল আনুষ্ঠানিকতা বাকি বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বিরোধী জোটের আনা অনাস্থা প্রস্তাবে হেরে গত শনিবার মধ্যরাতে বিদায় নেন পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী ইমরান খান। নতুন নির্বাচনের আগে জাতীয় সরকারের আদলে সরকার গঠন করতে যাচ্ছে বিরোধী দলগুলো। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে নতুন নির্বাচন হওয়ার কথা রয়েছে।

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950