হজ করার সুযোগ পাবেন ১০ লাখ, মানতে হবে দুই শর্ত

০৯ এপ্রিল ২০২২, ১০:৩৮ AM
হজ

হজ © সংগৃহীত

চলতি বছর ১০ লাখ মানুষকে হজের অনুমতি দিয়েছে সৌদি আরব সরকার। তবে এজন্য তারা দুটি শর্ত দিয়েছে। হজযাত্রীদের বয়স হতে হবে ৬৫ বছরের নিচে। আর তার সাথে থাকতে হবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত করোনার টিকা। সৌদি প্রেস এজেন্সির খবরে জানানো হয় এমন তথ্য।

করোনা মহামারীর কারণে গেল দুই বছর সীমিত সংখ্যক ব্যক্তিকে হজ পালন করার সুযোগ দিয়েছিলো সৌদি আরব। গত বছর হজ পালন করেছে বিভিন্ন দেশের ৬০ হাজার মানুষ। তবে করোনা নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর সৌদিতে ওমরাহ পালনের জন্য বিদেশি মুসল্লিদের ঢল নেমেছে। রমজানের প্রথম সপ্তাহে ওমরাহ হজ পালনে রেকর্ড সংখ্যক মুসল্লি সৌদি আরব উপস্থিত হয়েছেন। মক্কায় মুসল্লিদের চাপ সামলাতে কাবা শরীফে সম্প্রসারিত অংশে খুলে দেওয়া হয়েছে ৮০টি নতুন হল।

পবিত্র রমজান উপলক্ষ্যে প্রতি বছর সারা বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ওমরাহ পালনের জন্য মক্কা নগরীতে উপস্থিত হন। সারা বছর মুসল্লিদের সরব উপস্থিতি থাকলেও রমজানে ওমরাহ পালনে মুসল্লিদের চাপ থাকে সবচেয়ে বেশি।

আরও পড়ুন- সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত—দেখে নিন কোনটি কবে

গেল দুই বছর করোনা মহামারিতে নানা বিধিনিষেধ থাকায় বিদেশি মুসল্লিদের তেমন উপস্থিতি ছিল না। তবে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বৃহস্পতিবার পর্যন্ত আট লাখ ৯৫ হাজার ৪৯৯ জন বিদেশি নাগরিক ওমরাহ পালনের জন্য সৌদিতে এসেছেন।

কাবা শরিফের তৃতীয় সম্প্রসারণ বিষয়ক প্রকল্প কর্মকর্তারা জানান, নতুন হলগুলোর অবস্থান গ্রাউন্ড ও প্রথম ফ্লোরে এবং মসজিদের প্রথম ও দ্বিতীয় স্তরে। মুসল্লিরা প্রধান গেটের পাশাপাশি মসজিদের উত্তর, পশ্চিম ও পূর্ব দিকের বেশ কয়েকটি প্রবেশপথ দিয়ে হলে প্রবেশ করতে পারবেন।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণের আগে প্রতিবছর মোটামুটি ২৫ লাখ মানুষ হজে অংশগ্রহণ করতেন।

কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950