ইমরান খানের ভাগ্যে কি আছে, জানা যাবে আজ

০৯ এপ্রিল ২০২২, ০৯:৪৮ AM
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান © ইন্টারনেট

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে আজ শনিবার অনাস্থা ভোটের মুখোমুখি হতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। এই ভোটে হেরে গেলে তিনি ক্ষমতাচ্যুত হবেন। আর জিতলে টিকে যাবে তার ক্ষমতা।

পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট অনাস্থা ভোট খারিজ ও জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করলে রাজনৈতিক পরিস্থিতি নতুন মোড় নেয়। রায় অনুযায়ী, আজ পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশন ডাকতে বাধ্য স্পিকার। গত ৩ এপ্রিলের আলোচ্যসূচির ধারাবাহিকতায় সকালে এই অধিবেশন শুরু করতে হবে।

খবরে বলা হয়েছে, পার্লামেন্টের ৩৪২ আসনের মধ্যে ১৭২ জন সমর্থন দিলে ইমরান খানের সরকারের পতন হবে। বিরোধী দল দাবি করছে, সেই সমর্থন তাদের আছে। গত ৭ মার্চ জাতীয় পরিষদের সচিবালয়ে অনাস্থা প্রস্তাব দেয় বিরোধী দলগুলো।

এরপর ২৫ মার্চ জাতীয় পরিষদে তা উত্থাপন করেন স্পিকার। ভোটাভুটির জন্য দিন ধার্য করা হয় ৩ এপ্রিল। তবে এ প্রস্তাব অসাংবিধানিক বলে খারিজ করে দেন ডেপুটি স্পিকার কাসিম সুরি। পরে অধিবেশন স্থগিত করেন তিনি।

আরো পড়ুন: স্কুলের বাইরে গুলিতে প্রাণ গেল ছাত্রীর, গুলিবিদ্ধ দুই শিক্ষার্থী

পরে পাঁচ দিনের শুনানি শেষে অনাস্থা ভোট খারিজ ও জাতীয় পরিষদ ভাঙার সিদ্ধান্ত বাতিল করে রায় দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ। একইসঙ্গে শনিবার ভোট গ্রহণের নির্দেশ দেন। এ প্রস্তাবের সুরাহা না হওয়া অবধি অধিবেশন মুলতবি করা যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের নামে ভুয়া বিজ্ঞাপন দিয়ে অনলাইনে প্রত…
  • ০২ জুলাই ২০২৬
কেইনের জোড়া ম্যাজিকে শেষ ষোলোয় ইংল্যান্ড
  • ০২ জুলাই ২০২৬
আবারও কেইনের গোল, এগিয়ে ইংল্যান্ড
  • ০১ জুলাই ২০২৬
সারাদেশে নেতাকর্মীদের ওপর হামলা, ছাত্রদলকে সন্ত্রাসী আচরণ প…
  • ০১ জুলাই ২০২৬
হ্যারি কেইনের গোলে সমতা ইংল্যান্ডের
  • ০১ জুলাই ২০২৬
নোবিপ্রবির ১১৮ কোটির বাজেটে ৯০ শতাংশই পরিচালন ব্যয়, গবেষণায়…
  • ০১ জুলাই ২০২৬