স্কুলের বাইরে গুলিতে প্রাণ গেল ছাত্রীর, গুলিবিদ্ধ দুই শিক্ষার্থী

০৯ এপ্রিল ২০২২, ০৯:০৯ AM
নিউইয়র্কে গুলিতে ছাত্রীর মৃত্যুর পর ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ

নিউইয়র্কে গুলিতে ছাত্রীর মৃত্যুর পর ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ © নিউইয়র্ক পোস্ট

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গুলিতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দেশটির স্থানীয় সময় শুক্রবার (৮ এপ্রিল) গোলাগুলির এ ঘটনা ঘটে। দুই ব্যক্তির তর্কাতর্কির একপর্যায়ে গুলি চালালে প্রাণ হারায় ওই ছাত্রী।

এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হলে একজন মারা যায়। বাকি দুজনের অবস্থা স্থিতিশীল। তবে হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ। সিসিটিভির ফুটেজ দেখে তাকে শনাক্তের চেষ্টা চলছে।

আরো পড়ুন: অস্কারে ১০ বছর নিষিদ্ধ উইল স্মিথ

নিউইয়র্কের পুলিশ প্রধান কিচ্যান্ট সেওয়েল বলেন, ব্রোনক্সে স্কুল থেকে ওই কিশোরী বাড়ি ফিরছিল দুই বন্ধুসহ। এ সময় এক ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় আরেকজনের সঙ্গে তর্কে জড়ায়। এক সময় একজন বন্দুক বের করে গুলি চালালে তিনজন আহত হন। পরে ওই শিক্ষার্থী মারা যায়।

মিয়ানমারে ১০ বিস্ফোরণ, কেঁপে উঠল টেকনাফ সীমান্তের ঘরবাড়ি
  • ০২ জুলাই ২০২৬
পলিটেকনিক সভাপতিকে মহানগর শিবির নেতা— ‘একদম চাপ দিয়া তেলাপো…
  • ০২ জুলাই ২০২৬
গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ হত্যার প্রধান আসামি মুকুল …
  • ০২ জুলাই ২০২৬
আস-সুন্নাহ ফাউন্ডেশনের নামে ভুয়া বিজ্ঞাপন দিয়ে অনলাইনে প্রত…
  • ০২ জুলাই ২০২৬
কেইনের জোড়া ম্যাজিকে শেষ ষোলোয় ইংল্যান্ড
  • ০২ জুলাই ২০২৬
আবারও কেইনের গোল, এগিয়ে ইংল্যান্ড
  • ০১ জুলাই ২০২৬