শেষ সময়ে ‘আবারও ধাক্কা’ খেল ইমরান খানের সরকার!

০৮ এপ্রিল ২০২২, ১০:৪৫ PM
ইমরান খান

ইমরান খান © সংগৃহীত

ইমরানের খানের বিরুদ্ধে হওয়া ‘বিদেশী ষড়যন্ত্রের’ বিষয়টি তদন্ত করতে শুক্রবার একটি কমিটি গঠন করার ঘোষণা দেন পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

এ কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল লেফটেনেন্ট জেনারেল তারিক খানকে। তবে জেনারেল তারিক খান জানিয়ে দিয়েছেন, তিনি কমিটির দায়িত্ব নিতে পারবেন না এবং বিষয়টি তদন্তও করতে পারবেন না।

টুইটে এ ঘোষণা দিয়ে তিনি সরকারের কাছে ক্ষমাও চান। তার দায়িত্ব না নিতে চাওয়ার বিষয়টি বেশ গুরুত্বই বহন করছে। এর মাধ্যমে মুহূর্তে আরেকটি ধাক্কা খেল ইমরান খানের সরকার।

এদিকে এর আগে পাক তথ্যমন্ত্রী জানান, সরকার জাতীয় পরিষদের সকল সদস্যের কাছে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ‘বিদেশি ষড়যন্ত্রের’ প্রমাণ ও সাক্ষী উপস্থাপন করবে।

আরও পড়ুন: বেকারদের জন্য ভাতা চালুর প্রস্তাব, খসড়া চূড়ান্ত

পাকিস্তানের তথ্যমন্ত্রীর কথা, এরপরও যদি বিরোধী দলের সদস্যরা অনাস্থা ভোট আয়োজন করতে চায়, তখন পাকিস্তানের জনগণ ঠিক করবে কে কোথায় দাঁড়িয়ে আছে।

এর আগে ২ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক সাক্ষাৎকারে বিদেশি কোনো একটি দেশের পাঠানো একটি চিঠির কথা উল্লেখ করে বলেছিলেন যে তিনি ক্ষমতায় থাকা পর্যন্ত ওই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চায় না।

তার বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র চলছে এবং এর পরিপ্রেক্ষিতেই জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব এসেছে বলে দাবি ইমরানের।

বিষয়টি উল্লেখ করে তথ্যমন্ত্রী ফাওয়াদ বলেন, তদন্ত কমিশনের দায়িত্ব হবে বিদেশি চিঠির অস্তিত্ব প্রকাশ করা। ওই চিঠিতে পাকিস্তানের শাসনক্ষমতার বিষয়ে হুমকি আছে কি না, কমিশন তাও তদন্ত করবে বলে জানান ফাওয়াদ। তিনি আরও বলেন, ওই চিঠির সঙ্গে স্থানীয় কারা সংশ্লিষ্ট এবং কোথা থেকে এই ষড়যন্ত্রের শুরু কমিশন তা তদন্ত করবে।

এদিকে শনিবার পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোট হতে যাচ্ছে। অতি নাটকীয় কোনো ঘটনা না ঘটলে শনিবারই দেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে ইমরান খানকে।

এই পরিস্থিতিতে ‘শেষ বল পর্যন্ত খেলা জারি রাখতে’ দৃঢ়প্রতিজ্ঞ ইমরান খান ফের জনগণের উদ্দেশে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় তিনি ভাষণ দেবেন বলে এক টুইটে জানিয়েছেন তিনি।

সূত্র: ডন

কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950