ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্সই শনাক্ত

০৬ এপ্রিল ২০২২, ০৮:০৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

ভারতের মুম্বাই শহরে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট এক্সই এর রোগী। এই ভ্যারিয়েন্টটি প্রথম শনাক্ত হয় যুক্তরাজ্যে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে নতুন এই ভ্যারিয়েন্টটি ওমিক্রনের বিএ.২ সাব-ভ্যারিয়েন্টের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি সংক্রামক।

নতুন শনাক্ত হওয়া এক্সই ভ্যারিয়েন্টটি ওমিক্রনের বিএ.১ এবং বিএ.২ সাব-ভ্যারিয়েন্টের পরিবর্তনের ফলাফল। ব্রিটিশ স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (ইউকেএইচএসসিএ) জানিয়েছে, এক্সই ভ্যারিয়েন্টটির বিএ.২ সাব-ভ্যারিয়েন্ট থেকে ৯.৮ শতাংশ বেশি দ্রুত ছড়াতে পারে। শনাক্তকরণ এড়ানোর সক্ষমতার কারণে এই ভ্যারিয়েন্টটি গোপন ভ্যারিয়েন্ট নামেও পরিচিত।

রিকম্বিন্যান্ট মিউটেশন তখনই দেখা দেয় যখন একজন রোগী কোভিডের একাধিক ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়। নতুন এই ভ্যারিয়েন্ট ওমিক্রনের তুলনায় ১০ গুণ দ্রুত ছড়ায় বলেও সতর্ক করেছে ডাব্লিউএইচও।

আরও পড়ুন: স্কুল-কলেজে ঈদের ছুটি ১৭ দিন, প্রাথমিকে ১৪

গত ১৯ জানুয়ারি ব্রিটেনে প্রথম এই ভাইরাসটি চিহ্নিত হয় বলে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত যুক্তরাজ্যের গবেষকরা জানিয়েছেন। ২২ মার্চ পর্যন্ত ৬৩৭ জনের শরীরে ‘এক্সই’ ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। তবে খুব দ্রুত সংক্রমিত করতে পারলেও এক্সই ভ্যারিয়েন্ট তেমন প্রাণঘাতি নয় বলেই গবেষকরা ধারণা করছেন।

সূত্র: এনডিটিভি

যেকারণে চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর বাসায় হাসনাত
  • ১৪ এপ্রিল ২০২৬
ছাত্রকে ধর্ষনের অভিযোগ ওঠার পর মাদ্রাসা শিক্ষকের আত্মহত্যা
  • ১৪ এপ্রিল ২০২৬
চাকরি খোঁজার ঝক্কি কমাতে এল দেশীয় এআই প্ল্যাটফর্ম Elevetrai
  • ১৪ এপ্রিল ২০২৬
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যেমন সম্ভাবনা দেখেন রফিক
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইউরোপের এক দেশ
  • ১৪ এপ্রিল ২০২৬
বর্ষবরণ অনুষ্ঠানে এমপিকে বাধা, সমর্থকদের ওপর হামলার অভিযোগ
  • ১৪ এপ্রিল ২০২৬