এবার টিপ পরে প্রতিবাদ জানালো মার্কিন দূতাবাস

০৫ এপ্রিল ২০২২, ০৮:২৯ PM
টিপ পরে মার্কিন দূতাবাসের প্রতিবাদ

টিপ পরে মার্কিন দূতাবাসের প্রতিবাদ © সংগৃহীত

টিপ পরায় ঢাকার রাস্তায় তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারকে হেনস্তার প্রতিবাদে এবার শামিল হল মার্কিন দূতাবাসও।

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস আজ মঙ্গলবার তাদের ভেরিফায়েড টুইটার ও ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে ঢাকার মার্কিন দূতাবাসের নারী কর্মকর্তারা টিপ পরিহিত অবস্থায় ছবি তুলেছেন।

দূতাবাসের ফেসবুক পোস্টে বলা হয়, ‘চলতি সপ্তাহে একজন শিক্ষককে টিপ পরার জন্য এক পুলিশের সদস্যের হেনস্তার বিরুদ্ধে সকল বাংলাদেশিদের প্রতিবাদের সঙ্গে শামিল হচ্ছে মার্কিন দূতাবাস কমিউনিটি। আমাদের কাছে সব ধরনের হয়রানিই অগ্রহণযোগ্য। বাংলাদেশের বৈচিত্র্য উদযাপন করে এবং সকল ব্যক্তির প্রতি সম্মানের আহ্বান জানিয়ে মার্কিন দূতাবাসের সদস্যরা শিক্ষক এবং অন্য যারা হয়রানির শিকার হয়েছেন তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন’।

কপালে টিপ পরায় ঢাকার রাস্তায় গত শনিবার হয়রানির শিকার হয়েছেন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার। সেদিনই শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ দেন তিনি।

আরও পড়ুন: সংসদে তোপের মুখে বাণিজ্যমন্ত্রী বললেন: ব্যবসায়ী হওয়া কি তার অপরাধ?

লতা সমাদ্দারের ঘটনাটি শনিবার রাতেই ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর ফেসবুকে নারীরা টিপ পরা ছবি দিয়ে প্রতিবাদ জানাতে শুরু করেন। পুরুষেরাও শামিল হন এই প্রতিবাদে। পুরো দেশজুড়েই প্রতিবাদের ঝড় উঠে।

বিষয়টি নিয়ে বিভিন্ন সংগঠনের পাশাপাশি জাতীয় সংসদেও প্রতিবাদ উঠে। হেনস্তাকারীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে রবিবার জাতীয় সংসদে দাবি জানান সংসদ সদস্য এবং অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা।

এরপর সোমবারই অভিযুক্ত পুলিশ সদস্য নাজমুল তারেককে শনাক্ত করে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারের উপকমিশনার ফারুক হোসেন জানান, ঘটনাটি তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্ম দিবসের মধ্যে ওই তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence