ইমরানের সুপারিশে সংসদ ভেঙে দিলেন প্রেসিডেন্ট

০৩ এপ্রিল ২০২২, ০২:৫৪ PM
পাকিস্তানের সংসদ

পাকিস্তানের সংসদ © সংগৃহীত

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সুপারিশে সংসদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। আজ দুপুরে তিনি এই ঘোষণা দেন। এ খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। সংসদ ভেঙে দেয়ায় এখন আগামী তিন মাসের মধ্যে নির্বাচন করে নতুন সরকার গঠন করতে হবে।

এর আগে, প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার। এই সময় সংসদে বিশৃঙ্খলা দেখা দেয়। পরে ডেপুটি স্পিকার সংসদ মুলতবি ঘোষণা করেন। প্রস্তাব খারিজের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইমরান খান। তিনি ওই ভাষণে প্রেসিডেন্টকে সংসদ ভেঙে দেয়ার পরামর্শ দেন। ভাষণের কিছুক্ষণ পর সংসদ ভেঙে দেয়ার ঘোষণা এলো।

ইমরান খান জনগণের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। দেশের ভবিষ্যৎ কী হবে তা কোনো দুর্নীতিবাজ শক্তি ঠিক করবে না।

আজ সংসদের অধিবেশন শুরুর পরপরই অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন ডেপুটি স্পিকার কাশিম খান সুরি। এটিকে সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের পরিপন্থি হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, কোনো বিদেশি শক্তিকে দেশের নির্বাচিত সরকারকে উৎখাতের সুযোগ তৈরি করে দেওয়া যাবে না।

আরও পড়ুন- ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ

অধিবেশন শুরুর পর তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, সংবিধানের অনুচ্ছেদ ৫ অনুযায়ী দেশের প্রতি আনুগত্য প্রত্যেক নাগরিকের জন্য অবশ্য পালনীয় কর্তব্য। এরপর তিনি ইমরান খানের বিদেশি ষড়যন্ত্রের অভিযোগটি পুনর্ব্যক্ত করেন। তার বক্তব্যের পর ডেপুটি স্পিকার সুরি অনাস্থা ভোটকে আইনপরিপন্থী আখ্যা দিয়ে তা স্থগিত করেন। তবে অনাস্থা প্রস্তাব খারিজের পর পার্লামেন্টে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে অধিবেশন স্থগিত করা হয়।

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950