জাপানে রমজানের চাঁদ দেখা যায়নি

০১ এপ্রিল ২০২২, ০৮:৫১ PM
রমজানের চাঁদ

রমজানের চাঁদ © ফাইল ফটো

জাপানে পবিত্র রমজান মাসের ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা যায়নি। তাই শনিবার (২ এপ্রিল) থেকে সেখানে রোজা শুরু হচ্ছে না। তবে দেশটিতে শনিবার রাতে তারাবি নামাজ আদায় এবং ওই রাতের শেষ প্রহরে সেহরি খেয়ে ৩ এপ্রিল প্রথম রোজা পালন করা হবে।

মুসলিম দেশগুলোর সমন্বয়ে জাপান চাঁদ দেখা কমিটির (রুইয়াতে হেলাল জাপান) ঘণ্টাব্যাপী বৈঠক শেষে শুক্রবার (১ এপ্রিল) এ সিদ্ধান্ত জানানো হয়।

বৈঠকে মালয়েশিয়ার জাতীয় চাঁদ দেখা কমিটির সঙ্গে যোগাযোগ করে এই সিদ্ধান্তের কথা জানান রুইয়াতে হেলাল জাপানের অন্যতম মুখপাত্র হাফেজ আলাউদ্দিন।

আরও পড়ুন: ২ কোটি টাকা ব্যয়ে মসজিদ বানালেন নায়িকা রোজিনা

এদিকে রমজান মাসের তারিখ নির্ধারণে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করতে আগামীকাল বৈঠক করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বায়তুল মুকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে তা অনুষ্ঠিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভায় সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এম.পি.।

শুক্রবার (১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানায়, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়।  

টেলিফোন নম্বর​: ​০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বর​:​০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬