ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে শিক্ষিকাকে হত্যা

৩০ মার্চ ২০২২, ০৫:৪৯ PM

© সংগৃহীত

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের মেয়েদের ধর্মীয় স্কুলের এক শিক্ষককে হত্যা করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) দেশটির পুলিশ জানায়, ওই শিক্ষককে তার সহকর্মী ও দুই শিক্ষার্থী ধর্ম অবমাননার অভিযোগে হত্যা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান অঞ্চলে এই ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, দুই শিক্ষার্থী এবং এক শিক্ষক মিলে স্কুলের প্রধান ফটকে সাফুরা বিবির ওপর অতর্কিতে হামলা চালায়। তারা ছুরি ও লাঠি দিয়ে তার ওপর আক্রমণ করে।

পুলিশ কর্মকর্তা সাগির আহমেদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, ভুক্তভোগী নারীর গলা কাটা যাওয়ার পর তিনি মারা যান। পুলিশ আরও জানায়, এই ঘটনার মূল সন্দেহভাজনকারী নিহত শিক্ষকের সহকর্মী। তিনি জামিয়া ইসলামিয়া ফালাহুল বিনাত স্কুলে অধ্যয়নরত দুই ভাগ্নির সঙ্গে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন।

অভিযুক্ত দুই মেয়ে পুলিশকে জানায়, তাদের এক আত্মীয় স্বপ্নে দেখেন নিহত নারী নবী হযরত মুহাম্মদ (স.)-কে অবমাননা করেছেন। পুলিশ কর্মকর্তারা জানান, মূল সন্দেহভাজনকারী উমরা আমানের নিহত সাফুরা বিবির ওপর ব্যক্তিগত কোনো ক্ষোভ ছিল কিনা তা তদন্ত করা হচ্ছে।

আজিম খান নামে দেশটির আরেক পুলিশ কর্মকর্তা এই ঘটনার এসব বিস্তারিত তথ্য সম্পর্কে নিশ্চিত করেছেন।

সূত্র: আল জাজিরা ও এএফপি

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950