আলবুখারী বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে ডিগ্রি প্রদান করলেন প্রফেসর ইউনূস

২৮ মার্চ ২০২২, ০৫:৪৭ PM

© সংগৃহীত

মালয়েশিয়ার আলবুখারী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ডিগ্রি সনদ প্রদান করেছেন নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। গত শনিবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়টির জাঁকজমকপূর্ণ কনভোকেশন হলে আয়োজিত এই ডিগ্রি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন কুটনৈতিক মিশনের রাষ্ট্রদূত ও প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তাগণ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। প্রফেসর ইউনূস মালয়েশিয়ার কেদাহ রাজ্যের আলর সেতার-এ অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর।

আজ সোমবার (২৮ মার্চ) ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে উচ্চ শিক্ষার ব্যয়ভার বহনে অসমর্থ এমন শিক্ষার্থীদেরকে ভর্তি করে থাকে এই বিশ্ববিদ্যালয়। তাদের ভ্রমণ খরচসহ যাবতীয় খরচ বহন করে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়টি একটি “ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার” প্রতিষ্ঠা করেছে যা প্রফেসর ইউনূস প্রস্তাবিত “তিন শূন্য”-র পৃথিবী বাস্তবায়নে “থ্রি-জিরো ক্লাব” প্রতিষ্ঠায় উৎসাহ ও সহযোগিতা দিয়ে থাকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ শিক্ষার্থী বিদেশী। মালয়েশিয়ার প্রখ্যাত আলবুখারী ফাউন্ডেশান বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছে। প্রফেসর ইউনূস তার সমাবর্তন ভাষণে মুনাফা সর্বোচ্চকরণের ভিত্তির উপর প্রতিষ্ঠিত বর্তমান সভ্যতাটি আমাদেরকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলার আগেই “তিন শূন্য” ভিত্তিক একটি নতুন সভ্যতা তৈরি করতে ছাত্রদের প্রতি আহবান জানান।

তিনি আরও বলেন, একটি নতুন সভ্যতা সৃষ্টির সময় দ্রুত ফুরিয়ে আসছে; বিশ্বকে রক্ষা করতে হলে আমাদেরকে এখনই কাজে নেমে পড়তে হবে।

ইউনূস সেন্টার জানায়, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার পর পরই এখানে একটি ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার স্থাপন করা হয় যা সকল অনুষদে সামাজিক ব্যবসার উপর শিক্ষাদান করে যাচ্ছে। শিক্ষার্থীরা এরই মধ্যে ১০টি থ্রি-জিরো ক্লাব তৈরী করেছে এবং আরও কয়েকটি নতুন থ্রি-জিরো ক্লাব প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। মালয়েশিয়ার সকল ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের আয়োজনে সাবাহ রাজ্যে পরিচালিত সকল সামাজিক ব্যবসা উদ্যোগের সমন্বয়কের দায়িত্ব পালন করতে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টি। মালয়েশিয়ায় সামাজিক ব্যবসায়ে আগ্রহী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিবৃন্দ এবং মালয়েশিয়ার ছয়টি বিশ্ববিদ্যালয়ের ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টারের প্রতিনিধিগণ দেশটিতে সামাজিক ব্যবসার অগ্রগতি নিয়ে প্রফেসর ইউনূসের সাথে একটি পর্যালোচনা বৈঠকে মিলিত হতে আলর সেতারে আগমন করেন। আলবুখারী আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এই সম্মেলনের আয়োজন করে।

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950