স্কুলে যাওয়ার দাবিতে কাবুলে মেয়েদের বিক্ষোভ

২৬ মার্চ ২০২২, ০৭:৫৬ PM
কাবুলে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভ

কাবুলে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভ © সংগৃহীত

মাধ্যমিক পর্যায়ে মেয়ে শিক্ষার্থীদের জন্য স্কুলে যেতে দেওয়ার দাবিতে আজ শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুলে বিক্ষোভ করা হয়েছে। গত আগস্টে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দেয়।

এ পরিস্থিতিতে গত বুধবার দেশটির মেয়েদের জন্য মাধ্যমিকের স্কুল খুলে দেওয়ার কয়েক ঘণ্টা পর আবার তা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। এমন অবস্থায় নারী শিক্ষার বিষয়ে তাদের নীতি নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

গত বছরের আগস্টের শেষ দিকে কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর শিক্ষার অধিকারসহ আরও নানা ক্ষেত্রে নারীদের জন্য কঠোর বিধিনিষেধ জারি করে তালেবান।

করোনাভাইরাস মহামারিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও তালেবান ক্ষমতায় আসার দুই মাস পরই ছেলে ও কমবয়সী মেয়েদের জন্য স্কুল খুলে দেওয়া হয়।

আজ কাবুলের সিটি স্কয়ারে জড়ো হওয়া বিক্ষোভকারী শিক্ষার্থীদের হাতে স্কুলের বই ছিল। তারা ‘স্কুল খুলে দাও! ন্যায়বিচার করো’—এমন স্লোগান দেয়। তাদের ব্যানারে লেখা ছিল, শিক্ষা আমাদের মৌলিক অধিকার, রাজনৈতিক পরিকল্পনা নয়। বিক্ষোভকারী শিক্ষার্থীরা ব্যানার হাতে সেখান থেকে অল্প দূরত্বে একটি মিছিল করে। তবে তালেবান যোদ্ধারা ঘটনাস্থলে পৌঁছালে তারা ছড়িয়ে–ছিটিয়ে পড়ে।

তালেবান মাধ্যমিক পর্যায়ে মেয়েদের স্কুলে যাওয়ার সিদ্ধান্ত থেকে আবার কেন সরে এল, এর কোনো কারণ জানায়নি।

আফগান মেয়েরা সাত মাসের বেশি সময় ধরে স্কুলের বাইরে। এদিকে, তালেবানের এ সিদ্ধান্তের কারণে কাতারে তাদের সঙ্গে আলোচনার পরিকল্পনা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এ বৈঠকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনার কথা ছিল।

গতকাল শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, নারী শিক্ষার্থীদের মাধ্যমিক স্কুলে যেতে দেওয়ার সিদ্ধান্ত থেকে তালেবান সরকার সরে আসায় যুক্তরাষ্ট্র হতাশ।

তিনি আরও বলেন, কাতারের রাজধানী দোহায় বৈঠক করাসহ আমাদের মধ্যে পারস্পরিক যোগাযোগের যে পরিকল্পনাগুলো হয়েছিল, তার কিছু কিছু বাতিল করে দিয়েছি। আমরা পরিষ্কার করে জানিয়েছি, এ সিদ্ধান্তের কারণে আলোচনা ভিন্ন দিকে মোড় নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ভারতে জ্বালানি সংকটে গ্যাসের লাইনে কনের বাবা
  • ১৪ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ কখন শেষ হবে, যা বললেন ট্রাম্প
  • ১৪ মার্চ ২০২৬
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৪ মার্চ ২০২৬
ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
  • ১৪ মার্চ ২০২৬
রমজানে মা-বোনদের ওপর হামলা কাপুরুষোচিত: মহিলা জামায়াত
  • ১৪ মার্চ ২০২৬
বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081