পশ্চিমবঙ্গে ধর্মঘট, অনুপস্থিত থাকলে একদিনের বেতন ও কর্মজীবন থেকে একদিন বাদ

২৬ মার্চ ২০২২, ০৬:৩৫ PM

© সংগৃহীত

আগামী ২৮ ও ২৯ মার্চ পশ্চিমবঙ্গে ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো। আর সেই বন্ধ মোকাবিলায় কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। রাজ্য সরকারের প্রশাসনিক ভবন নবান্ন থেকে জারি কড়া নির্দেশিকায় জানিয়ে দেওয়া হল, ২৮ ও ২৯ মার্চ অফিস-আদালত, স্কুল-কলেজ খোলা থাকবে। নির্দিষ্ট ওই দু’দিন সরকারি কর্মচারীদের কোনও ছুটি মঞ্জুর নয়। আরও জানিয়ে দেওয়া হয়েছে, অনুপস্থিত থাকলে একদিনের বেতন ও কর্মজীবন থেকে একদিন বাদ যাবে। 

দেশের শ্রম কোড বাতিল, অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক যারা পিএফ সুবিধার আওতায় নেই তাদেরকে সেই তালিকাভুক্ত করা, করোনাকালে কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের জন্য আর্থিক সাহায্য থেকে দেশজুড়ে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ একাধিক ইস্যু সামনে রেখে ২৮ মার্চ থেকে টানা ৪৮ ঘণ্টার জন্য দেশজোড়া ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো।

আর তা নিয়েই বন্ধ মোকাবিলায় কড়া পদক্ষেপ করেছে নবান্ন। নির্দিষ্ট ওই ২ দিন সরকারি কর্মচারীদের কোনও ছুটি মঞ্জুর না করার পাশাপাশি অনুপস্থিত থাকলে একদিনের বেতন ও কর্মজীবন থেকে একদিন বাদ যাওয়ার নির্দেশ দেওয়া হলেও কিছু ক্ষেত্রে অবশ্য ছাড় রয়েছে।

নবান্নের নির্দেশিকা অনুযায়ী, হাসপাতালে ভর্তি থাকার থেকে, বাড়ির কোনও সদস্যের মৃত্যুর ক্ষেত্রে, আগে থেকে দীর্ঘ অসুস্থতার জেরে নেওয়া ছুটির ক্ষেত্রে, চাইল্ড কেয়ার লিভ, মেটারনিটি লিভ ও বাকি অন্য যে কোনও ছুটি যা ২৫ মার্চের আগে থেকে নেওয়া রয়েছে, সেইসব ক্ষেত্রে এই নির্দেশিকা লাগু হবে না।

যদিও নির্দিষ্ট ক্ষেত্রের আগে থেকে নেওয়া ছুটি ছাড়া যদি কোনও সরকারি বা সরকার পোষিত সংস্থার কর্মচারীরা অনুপস্থিত থাকেন, তাহলে তাদেরকে পাঠানো হবে শোকজ নোটিস। সেই নোটিসের উত্তর যদি প্রত্যাশামতো না হয় সেক্ষেত্রে কর্মীদের একদিনের বেতন কাটা যাবে এবং কর্মজীবন থেকে বাদ যাবে একটি দিন।

সূত্র: এবিপি আনন্দ

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950