একসঙ্গে তিন বোনের শতবর্ষ উদযাপন, জানালেন দীর্ঘায়ুর রহস্য

২৪ মার্চ ২০২২, ০৯:২৯ AM
তিন বোনের ছোটবেলা এবং বর্তমান সময়রে ছবি

তিন বোনের ছোটবেলা এবং বর্তমান সময়রে ছবি © ইন্টারনেট

ফ্রান্সিস কমপাস নামে যুক্তরাষ্ট্রের এক নারী সম্প্রতি শততম জন্মদিন পালন করেছেন। বিশেষ এই দিনে তার পাশে ছিলেন বড় দুই বোন। এর মধ্যে জুলিয়া কোপ্রিভার বয়স ১০৪ বছর। আর লুসি পোচপ ১০২ বছর বয়সী। করোনা মহামারির মধ্যেও দেশটির উত্তর-পশ্চিম কানসাস শহরে অ্যাটউডের সেক্রেড হার্ট ক্যাথলিক চার্চে তার জন্মদিনের পার্টিতে যোগ দেন অন্তত ৫০ জন অতিথি।

মার্কিন গণমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, এ গির্জাতেই তিন বোন ধর্মের দীক্ষা নেন। তাদের প্রত্যেকের বিয়েও হয় সেখানে। দুই বোনের সঙ্গে কানসাসের বিয়ার্ডসলিতে খামারে কেটেছে ফ্রান্সিসের শৈশব। চেকোস্লোভাকিয়া থেকে আসা পরিবারটি কৃষি কাজ করে চলে। কোনো ভাই না থাকায় তিনি খামারে কাজ করতেন বাবা-মায়ের সঙ্গে।

তাঁদের দীর্ঘায়ুর পিছনে জন্য ভালো খাবারের কথা বলছেন ফ্রান্সিস। তিনি বলেছেন, কখনো দামি কিছু খাইনি আমরা। তবে ঘরে তৈরি ভালো খাবার খেয়েছি। কঠিন সময়েও আমাদের মা মুরগির মাংস রান্না করতেন। শুকনো মটরশুঁটি দিয়ে তৈরি খাবারও দিতেন।

আরো পড়ুন: কিডনি রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার

এ ছাড়া সামাজিক হওয়া, প্রচুর হাঁটা ও সহজভাবে চলতে থাকাকেও দীর্ঘায়ুর জন্য সহায়ক বলে উল্লেখ করেন ফ্রান্সিস। তিন বোন জানান, তাদের জীবনে বড় পরিবর্তন আসে ১৯৩৬ সালে। ওই সময় তাদের খামারে বিদ্যুৎ আসে।

তারা বলেন, রেফ্রিজারেটর, ছোট ছোট যন্ত্রপাতি ও পড়ার জন্য বিদ্যুৎ ছিল আমাদের কাছে। এ ছাড়া তারা কেউই নিজেকে বৃদ্ধ মনে করেন না বলে জানান।

ব্যাংক এশিয়ায় জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ…
  • ১৬ নভেম্বর ২০২৬
দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950