অর্থের বিনিময়ে ইউক্রেনেকে যুদ্ধের ট্যাংক দিল রুশ সেনা!

২৩ মার্চ ২০২২, ০১:৩৭ PM
যুদ্ধের ট্যাংক

যুদ্ধের ট্যাংক © সংগৃহীত

এক রুশ সেনা অর্থের বিনিময়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষকে ট্যাংক সরবরাহ করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য দিয়েছেন। খবর ডেইলি সাবাহর।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্টিরস্কির দাবি, ১০ হাজার মার্কিন ডলারের বিনিময়ে ইউক্রেনীয় সেনাবাহিনীকে একটি ট্যাংক সরবরাহ করেছে এক রুশ সেনা।

আরও পড়ুন: ইউক্রেনীয়দের জন্য নোবেল পুরস্কার বিক্রি করবেন রুশ নোবেল বিজয়ী

প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে ভিক্টর আন্দ্রুসিভ নামের এক রুশ সেনা দাবি করেছেন, মিশা (মিখাইল নামের সংক্ষিপ্ত রূপ) নামের এক রুশ সেনা এ ঘটনায় জড়িত। মিশা স্বেচ্ছায় ইউক্রেনীয় সেনাবাহিনীকে একটি ট্যাংক সরবরাহ করেছেন।

ভিক্টর আন্দ্রুসিভ এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যায় বলেন, মিশা কিছু দিন আগে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ ট্যাংক সরবরাহের বিষয়ে বলেন। পরে এ ঘটনা ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগের নজরে আসে। এমনকি ইউক্রেনীয় গোয়েন্দা বিভাগের প্রধানও এ বিষয়টি জানতেন। পরে ওই রুশ সেনা যখন ইউক্রেনীয় সেনাবাহিনীকে ট্যাংক দেওয়ার জন্য নির্দিষ্ট স্থানে পৌঁছেন, তখন তাকে গ্রেফতার করে ইউক্রেনের বিশেষ বাহিনী।

‘গোলাপগঞ্জের হয়েও রক্তচক্ষুকে উপেক্ষা করে জুলাইয়ের সামনে ছি…
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল পবিপ্রবি শিক্ষার্থী ফজলে রাব্বির প্রাণ, ক্য…
  • ০১ অক্টোবর ২০২৬
ডেঙ্গু কেড়ে নিল পবিপ্রবি শিক্ষার্থী ফজলে রাব্বির প্রাণ, ক্য…
  • ০১ অক্টোবর ২০২৬
সমাজকল্যাণে প্রথম হয়েও গেজেটে নাম নেই, বেলাল বললেন—‘জুলাইয়ে…
  • ০১ অক্টোবর ২০২৬
৫১তম বিশেষ বিসিএসের আবেদন শুরু আজ
  • ০১ অক্টোবর ২০২৬
গোল উৎসবে মেসিবিহীন আর্জেন্টিনার নবযুগের সূচনা
  • ০১ অক্টোবর ২০২৬