বইমেলায় পকেট মারতে গিয়ে অভিনেত্রী গ্রেফতার

১৩ মার্চ ২০২২, ০৯:২৩ PM
রূপা দত্ত

রূপা দত্ত

কলকাতায় আন্তর্জাতিক বইমেলা থেকে পকেটমার সন্দেহে গ্রেফতার হয়েছেন রূপা দত্ত নামে এক আলোচিত। কলকাতার একাধিক টিভি সিরিয়ালে গুরুত্বপূর্ণ ভূমিকাতেও অভিনয় করেন তিনি। শনিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করেন কলকাতা পুলিশ।

ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে, অন্যদিনের মতো শনিবার সন্ধ্যায় আন্তর্জাতিক বই মেলায় টহলে থাকে পুলিশ। সেই সময় দায়িত্বরত পুলিশের এক সদস্য লক্ষ্য করেন ডাস্টবিনে একটি ব্যাগ ফেলে চলে যাচ্ছেন তিনি। সন্দেহ হলে ওই সময় তার পথ আটকায় পুলিশ। প্রশ্ন করা হলে যথাযথ উত্তর দিতে পারেননি রূপা।

পরে তাকে তল্লাশি করেন নারী পুলিশ। তখনই বের হয়ে আসে ব্যাগের মধ্যেই একাধিক মানি ব্যাগ। তাতে অনেক টাকাও রয়েছে। সন্দেহ হওয়ায় বিধান নগর উত্তর থানায় নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হলে সদুত্তর দিতে পারেননি তিনি। অবশেষে জিজ্ঞাসাবাদে স্বীকারও করেন রূপা।

পুলিশি জেরায় রূপা স্বীকার করেন, বিভিন্ন হাইপ্রোফাইল অনুষ্ঠান এবং জনবহুল জায়গায় উপস্থিত হয়ে পকেট মারেন তিনি।

আরও পড়ুন: ইউক্রেনে গুলি করে মার্কিন সাংবাদিককে হত্যা

বিধান নগর উত্তর থানা পুলিশ জানিয়েছে, একজন অভিনেত্রী হয়ে কেন এমন ঘৃণ্য কাজ করেন রূপা সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। অভিনেত্রীর একটি বড় চক্রও রয়েছে বলে অনুমান করছেন তারা।

পুলিশের এমন অনুমান অস্বাভাবিক নয়। কারণ কলকাতার এই অভিনেত্রী এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছিলেন। এই টালিউল অভিনেত্রী বলিউডের জনপ্রিয় নির্মাতা অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। পরে তদন্তে প্রকাশ পায় অন্য আরেক জনের সঙ্গে চ্যাট করে সেসব কাশ্যমের নামে প্রচার করেছিলেন রূপা দত্ত।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রূপার কাছ থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। তাতে কবে কত টাকা হাতিয়েছেন, সেই টাকা কোথায় খরচ করেছেন, তা পুঙ্খানুপুঙ্খভাবে লেখা আছে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হবে
  • ১৩ এপ্রিল ২০২৬