স্বামীর মাথা কেটে ঘরে ঝুলিয়ে রাখলেন স্ত্রী

১৩ মার্চ ২০২২, ১২:৫৬ AM
এই ঘরেই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে

এই ঘরেই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে © সংগৃহীত

ভারতের ত্রিপুরায় স্বামীর মাথা কেটে ঠাকুর ঘরে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত স্ত্রীর নাম সাবিত্রি তাতি। ত্রিপুরার খোয়াইয়ের রামচন্দ্রঘাটের ইন্দিরা কলোনি এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবিত্রি কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিলেন। শুক্রবার স্বামী, সন্তান ও তার এক ভাই ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় হঠাৎ করে রাত ১টার দিকে ধারালো বটি দিয়ে প্রথমে তার স্বামীর গলার নলি কাটেন। সেখানেই থামেননি তিনি। ধীরে ধীরে পুরো মাথা শরীর থেকে আলাদা করে দেন।

এই ঘটনা সাবিত্রির ছেলে দেখে ফেলে হাউমাউ করে কান্না করতে করতে তার মামাকে ডাকেন। তার মামা ঘটনা দেখেই ঘর থেকে পালিয়ে যান। পরে সাবিত্রি তার স্বামীর মাথা একটি ব্যাগে ভরে ঠাকুর ঘরে ঝুলিয়ে রাখেন। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা উদ্যম দেববর্মা জানান, ঘটনা জানার সাথে সাথে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। একই সাথে অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, সেনেগালকে বিদায় করে শেষ ষোলোয় বেলজ…
  • ০২ জুলাই ২০২৬
অতিরিক্ত সময়ে গড়াল বেলজিয়াম-সেনেগাল ম্যাচ
  • ০২ জুলাই ২০২৬
তিন মিনিটে দুই গোল, অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সমতায় ফিরল বেল…
  • ০২ জুলাই ২০২৬
ইসমাইলার দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান বাড়াল সেনেগাল
  • ০২ জুলাই ২০২৬
দিয়ারার গোলে এগিয়ে বিরতিতে সেনেগাল
  • ০২ জুলাই ২০২৬
দিয়ারার গোলে এগিয়ে সেনেগাল, চাপে বেলজিয়াম
  • ০২ জুলাই ২০২৬