ইউক্রেনের বিশ্ববিদ্যালয়ে বোমা হামলা

১০ মার্চ ২০২২, ০৮:০৭ AM
ইউক্রেনের একটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে রুশ সেনারা

ইউক্রেনের একটি হাসপাতালে বোমা হামলা চালিয়েছে রুশ সেনারা © বিবিসি

ইউক্রেনের মারিউপলে একটি বিশ্ববিদ্যালয়ের ভবনে ও হাসপাতালে বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী। ওই হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় ভবনটি এক কিলোমিটারের মধ্যেই। ওই এলাকার একটি প্রশাসনিক ভবনেও হামলা চালানো হয়েছে।

এ খবর দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। মারিউপলের প্রিয়াজোভ স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটি ও সিটি কাউন্সিল ভবনে বোমা আঘাত হানে।

এদিকে হাসপাতালে বোমা হামলার প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ। হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীরা যেসব অবস্থান করছেন, সেসব ভবনে হামলা চালানো উচিত নয় বলে মন্তব্য করেছে সংস্থাটির মুখপাত্র স্টিফানে ডুজারিখ। তিনি বলেন, হামলা বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্যকর্মীরা যাতে হামলার লক্ষ্যবস্তু না হয়, সে আহবানও জানিয়েছে সংস্থাটি।

আরো পড়ুন: শেন ওয়ার্নের শেষকৃত্য ৩০ মার্চ

ডুজারিখ বলেন, ইউক্রেনের মানবিক পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এ ছাড়া জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে মস্কোয় রুশ পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক হয়েছে। এতে তারা ইউক্রেনে ত্রাণসহায়তা সময়মতো পৌঁছানোর ব্যাপারে সম্মত হন। ইউক্রেনে হামলা শুরুর পর অন্তত ২২ লাখ মানুষ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন বলে বিভিন্ন সংস্থা জানিয়েছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close