নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৬২

০৮ মার্চ ২০২২, ০৩:৪০ PM
নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৬২

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৬২ © সংগৃহীত

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় কেবি রাজ্যে বন্দুকধারীদের অতর্কিত হামলায় একটি স্বেচ্ছাসেবী পাহারাদার দলের অন্তত ৬২ সদস্য নিহত হয়েছে।

দেশটিতে স্বেচ্ছাসেবী পাহারাদারদের বিভিন্ন দল গ্রাম ও শহরগুলোর নিরাপত্তায় সহায়তা করে। তাদের বিরুদ্ধেই হামলা চালিয়েছে বন্দুকধারীরা।

দলটির প্রধান ও পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ হামলার কথা নিশ্চিত করেছেন। মধ্য জানুয়ারির পর থেকে রাজ্যটিতে হওয়া সবচেয়ে মারাত্মক হামলা এটি।

নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনীগুলো উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে জঙ্গি ও ডাকাতদের বিরুদ্ধে অভিযানরত থাকায় স্বেচ্ছাসেবী পাহারাদারদের বিভিন্ন দল গ্রাম ও শহরগুলোর নিরাপত্তায় সহায়তা করে। এ ধরনের একটি দলের বিরুদ্ধেই হামলা চালিয়েছে বন্দুকধারীরা।

এ হামলায় তাদের দলের ৬২ জন নিহত হয় বলে জানিয়েছেন তিনি। কেবি পুলিশের মুখপাত্র নাফিউ আবুবকর অতর্কিত ওই হামলার কথা নিশ্চিত করে জানিয়েছেন, কতোজন নিহত হয়েছে তার বিস্তারিত তথ্য তার কাছে নেই।

আরও পড়ুন: ইউক্রেনে আরও এক রুশ শীর্ষ কমান্ডার নিহত

জানুয়ারির প্রথমদিকে কেবিতে মোটরসাইকেলে করে আসা কয়েক ডজন বন্দুকধারী একটি গ্রামে হামলা চালিয়ে ৫০ জনেরও বেশি গ্রামবাসীকে হত্যা করেছিল।

বন্দুকধারীরা মুক্তিপণের জন্য শত শত স্কুল শিক্ষার্থী ও গ্রামবাসীকে অপহরণ করে নাইজেরিয়ার পুরো উত্তরপশ্চিমাঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। দেশের দক্ষিণাঞ্চলের তুলনায় উত্তর ও উত্তরপশ্চিমাঞ্চলে বিরাজমান দারিদ্রতা সঙ্গে সহিংসতার সমস্যা যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও নাজুক হয়ে দাঁড়িয়েছে।

পাহারাদার দলের প্রধান উসমান সানি জানিয়েছেন, তাদের দলটি রোববার রাতে সাকাবা এলাকায় একটি ডাকাত দলের বিরুদ্ধে অভিযান চালানোর পরিকল্পনা করেছিল, কিন্তু কারো মাধ্যমে ডাকাতরা এ পরিকল্পনার কথা জেনে যায়। তারপর ওরা আমাদের ঘিরে ফেলে এবং বিভিন্ন দিক থেকে গুলি ছুড়তে শুরু করে।

স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, পরিবারের দাবি— ‘পরীক্ষায় ফ…
  • ১৬ নভেম্বর ২০২৬
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে
  • ১৬ নভেম্বর ২০২৬
ব্যাংক এশিয়ায় জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ…
  • ১৬ নভেম্বর ২০২৬
দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950