তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পারমাণবিক এবং ধ্বংসাত্মক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

০২ মার্চ ২০২২, ০৫:৩২ PM
সের্গেই লাভরভ

সের্গেই লাভরভ © ফাইল ফটো

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘যদি তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, তাহলে এতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এবং সেটি হবে ধ্বংসাত্মক।’ রুশ বার্তাসংস্থা রিয়ার বরাত দিয়ে বুধবার এনডিটিভি এ খবর জানিয়েছে।

লাভরভ বলেন, ‘গত সপ্তাহে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানো রাশিয়া প্রকৃত বিপদ মোকাবেলা করবে যদি কয়েভের হাতে কোনো পারমাণবিক বোমা পৌঁছায়।’

রাশিয়া জানায়, তাদের বাহিনী বুধবার ইউক্রেনের খেরসন শহরের দখল নিয়েছে। তবে ইউক্রেন এ দাবি অস্বীকার করে বলেছে, শহরটি এখনও তাদের নিয়ন্ত্রণে।

আরও পড়ুন: ‘ইউক্রেনে চলমান পরিস্থিতির জন্য আমেরিকাই দায়ী’

এক সপ্তাহ ধরে প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন চালিয়ে আসছে রুশ সামরিক বাহিনী; যার জেরে বিশ্বের বিভিন্ন দেশ রাশিয়ার বিরুদ্ধে উপর্যুপরি নিষেধাজ্ঞা আরোপ করছে। বুধবার সেই নিষেধাজ্ঞার বিষয়ে কথা বলার সময় তৃতীয় বিশ্বযুদ্ধের ব্যাপারে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এদিকে যুদ্ধ চলাকালে গত এক সপ্তাহে কয়েক লাখ ইউক্রেনীয় দেশ ছেড়েছেন। রাশিয়া ইউক্রেনের বিভিন্ন শহরে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যহত রেখেছে। এতে প্রাণ যাচ্ছে বহু বেসামরিক মানুষের।

আরও পড়ুন: পুতিন ভুল করেছেন, আমরা প্রস্তুত আছি: বাইডেন

এ পরিস্থিতিতে ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে অবস্থান করছে রুশ পদাতিক বাহিনীর এক বিশাল বহর। এ বছর কিয়েভে হামলা চালালে তা ভয়ানক হবে বলে ধারণা করা হচ্ছে।

মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬