পুতিন ভুল করেছেন, আমরা প্রস্তুত আছি: বাইডেন

০২ মার্চ ২০২২, ০৮:৩০ AM
যুক্তরাষ্ট্রের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিচ্ছেন জো বাইডেন

যুক্তরাষ্ট্রের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দিচ্ছেন জো বাইডেন © বিবিসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছে, স্বৈরশাসকদের যখন আগ্রাসনের কোনো মূল্য দিতে হয় না, তখন তারা আরও বিশৃঙ্খলা সৃষ্টি করে। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেখিয়েছে যে, পশ্চিমারা ইউক্রেনের পাশে আছে।

বাইডেন বলেছেন, পুতিন ভুল করেছেন, আমরা প্রস্তুত আছি। যুক্তরাষ্ট্রের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এ কথা বলেছেন বাইডেন। এ সময় রাশিয়ার হামলার কড়া প্রতিবাদ জানান তিনি।

এদিকে সবশেষ যুদ্ধে ইউক্রেনের খেরসন শহরের দখল নিয়েছে রাশিয়ার সেনারা। এ সময় তুমুল যুদ্ধে শহরের অন্তত ২০০ জন নিহত হয়েছেন বলে স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। শহরটিতে অন্তত আড়াই লাখ মানুষ বসবাস করে।

এদিকে রাশিয়া নিয়ন্ত্রণ নেওয়ার পর খাদ্য ও ‍ওষুধ সহায়তার জন্য আবেদন জানিয়েছেন শহরের মেয়র। এ ছাড়া আহতদের উদ্ধারের আকুতি জানিয়েছেন তিনি।

এর আগে কিয়েভ টিভি টাওয়ারে হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
শেখ মুজিবের নামে হল পুনর্বহালের উদ্যোগের প্রতিবাদ, প্রশাসনক…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘স্ত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে এখন পাশে বসে কাঁদছে, মুখের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬