বিশ্ব খাদ্য সংস্থার সভাপতির দায়িত্ব পেলো বাংলাদেশ

০১ মার্চ ২০২২, ১২:২০ PM
বিশ্ব খাদ্য সংস্থা

বিশ্ব খাদ্য সংস্থা © সংগৃহীত

জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) নির্বাহী বোর্ডে সভাপতির দায়িত্ব পেয়েছে বাংলাদেশ। আগামী এক বছরের জন্য এ দায়িত্ব পালন করবে দেশটি। রোমভিত্তিক এ সংস্থার ৩৬ সদস্যের কার্যনির্বাহী বোর্ড নিয়মিত অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে চলতি ২০২২ সালের জন্য সভাপতি নির্বাচন করে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) ইতালির বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩৬ সদস্য বিশিষ্ট ডব্লিউএফপির নির্বাহী বোর্ডের সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে ২০২২ সালের জন্য সভাপতি নির্বাচিত করা হয়েছে। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ডব্লিউএফপিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।

এই নির্বাহী বোর্ডের অধীনে সংঘাতপীড়িত দেশগুলোতে ডব্লিউএফপির সহযোগিতা বৃদ্ধির সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় সংবাদ বিজ্ঞপ্তিটিতে।

সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬