সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে দুর্ঘটনায় আহত ভুবন বাদ্যকর

০১ মার্চ ২০২২, ১২:১৫ AM
সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে দুর্ঘটনায় আহত ভুবন বাদ্যকর

সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে দুর্ঘটনায় আহত ভুবন বাদ্যকর © সংগৃহীত

গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। সদ্য কেনা একটি চার চাকা গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। বর্তমানে সিউড়ির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ভুবনের আঘাত গুরুতর নয়।

সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড চার চাকা গাড়ি কিনেছিলেন ভুবন। ওই গাড়ি চালানো শেখার সময়ই দুর্ঘটনা ঘটে। হঠাৎ গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা মারে। তাঁর বুকে এবং মুখে আঘাত লেগেছে। তাঁর বুকের এক্স-রে করানো হচ্ছে।

আরও পড়ুন: বাদাম বিক্রি বন্ধ করে গায়ক হতে চান ভুবন বাদ্যকর

ভুবন জানান, বাদাম বিক্রি ছেড়ে এবার গানেই মনোনিবেশ করবেন তিনি। এর মধ্যেই বোলপুরে বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তাঁর হাতে দেড় লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দিনে আরও দেড় লাখ টাকা টাকা তুলে দেওয়া হবে তাঁর হাতে। স্থানীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, সেলিব্রিটি হওয়ার পর উপার্জিত টাকা দিয়েই ওই গাড়ি কিনেছিলেন তিনি।

মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
বাদ পড়া ২০ প্রার্থী পেলেন প্রাথমিকের নিয়োগপত্র
  • ০১ অক্টোবর ২০২৬
মাউশির অধীন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে ফিক্সেশন করতে ত…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএসে হিসাববিজ্ঞানে প্রথম হলেও গেজেট হয়নি, নাহিদ বলল…
  • ০১ অক্টোবর ২০২৬
শাস্তির আওতায় আসছেন এসএসসির খাতা মূল্যায়ন করা ৪ শতাধিক শিক্…
  • ০১ অক্টোবর ২০২৬