জুডো ফেডারেশনের প্রেসিডেন্ট থেকে পুতিনকে বরখাস্ত

২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৫৩ PM
পুতিন

পুতিন © সংগৃহীত

ইউক্রেনে সামরিক অভিযানের দায়ে আন্তর্জাতিক জুডো ফেডারেশনের (আইজিএফ) অনারারি প্রেসিডেন্ট পদ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাদ দেওয়া হয়েছে। আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) খেলাটির নিয়ন্ত্রক সংস্থা এই ঘোষণা দিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আইজেএফ -এর এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধের কারণে আন্তর্জাতিক জুডো ফেডারেশনের (আইজেএফ) সম্মানজনক সভাপতি ও রাষ্ট্রদূতের পদ থেকে পুতিনকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছে।

পুতিন জুডোতে ব্ল্যাক বেল্ট অর্জন করেছিলেন।

আরও পড়ুন: গাজায় হামলার সময় ফিলিস্তিনের বিপক্ষে ছিলেন জেলেনস্কি

এদিকে ইউক্রেনের হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত চার হাজার ৩০০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) ফেসবুকে এক স্ট্যাটাসে এমন দাবি করেন দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী হানা মালইয়া। এ খবর দিয়েছে আল জাজিরা।

স্ট্যাটাসে তিনি বলেন, সঠিক সংখ্যাটি বের করা হচ্ছে। এসময় তিনি ইউক্রেনীয় বাহিনীর হাতে রুশদের ১৪৬টি ট্যাংক, ২৭টি যুদ্ধবিমান এবং ২৬টি হেলিকপ্টার ধ্বংসের দাবি করেন। তবে এসব দাবির বিপরীতে কিছুই বলেনি মস্কো। আল জাজিরা জানায় তাদের পক্ষেও ইউক্রেনীয় সেনাদের দাবিটি যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে ইউক্রেনের রাজধানী দখলে নিতে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়া। প্রতিরোধ করছে ইউক্রেন। শহরের প্রধান সড়কগুলোতেও চলছে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ। এরই মধ্যে তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি গ্যাস পাইপলাইন উড়িয়ে দিয়েছে রুশ সেনারা।

এদিকে, ইউক্রেনে চতুর্থ দিনের মতো আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের বিভিন্ন প্রান্তে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, ইউক্রেনে রুশ হামলায় এখন পর্যন্ত ২৪০ জন বেসামরিক হতাহত। এর মধ্যে নিহত হয়েছে অন্তত ৬৪ জন।

ব্রাজিল–জাপান খেলা নিয়ে তর্কের জেরে শালিশ, সংঘর্ষে প্রাণ গে…
  • ০২ জুলাই ২০২৬
মরক্কোকে জেতানোর নায়ক সাইবারিকে দলে ভেড়াল বায়ার্ন
  • ০২ জুলাই ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
  • ০২ জুলাই ২০২৬
ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়ন: বেসিক ভাঙার সিদ্ধান্তে যেসব জ…
  • ০২ জুলাই ২০২৬
এলপি গ্যাসের দাম কমবে নাকি বাড়বে, জানা যাবে আজ
  • ০২ জুলাই ২০২৬
গোলের পর লাল কার্ড, ১০ জনের দল নিয়েই দাপুটে জয় যুক্তরাষ্ট্র…
  • ০২ জুলাই ২০২৬