আজারবাইজানে বাংলাদেশি ছাত্রী খুন

২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:১৫ PM
নিহত রিয়া

নিহত রিয়া © সংগৃহীত

আজারবাইজানে বাংলাদেশি ছাত্রী রিয়া ইসলাম রহস্যজনকভাবে খুন হয়েছেন। রিয়া সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ালেখা করতেন। তার বাড়ি রাজশাহীর পুঠিয়ার পৌর সদরের কাঁঠালবাড়িয়া এলাকায়।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে দেশটির গান্ঞ্জা শহরে খুন হয়েছেন রিয়া। পড়ালেখার পাশাপাশি তিনি একটি রেস্টুরেন্টে কাজ করতেন বলে জানান নিহতের বাবা।

নিহত রিয়ার বাবা আবু বকর জানান, অনেক শখ করে রিয়াকে পড়তে পাঠাই সেখানে। রিয়া আজারবাইজানের রাজধানী বাকুতে একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করতো। ঘটনার দিন বিকেলে রিয়ার বড় ভাই আরমান আলীর মুঠোফোনে সেখান থেকে এ খবর এলে বিষয়টি জানতে পারি আমরা। তবে কি কারণে ও কীভাবে খুন হয় সে সম্পর্কে কিছু জানতে পারিনি।

তিনি আরও বলেন, আজারবাইজানে বাংলাদেশি দূতাবাস নেই। সেখানে ইরানি দূতাবাসের মাধ্যমে আমার মেয়ের মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পা…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
১৫ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে ফার্মাসিয়া লিমিটেড
  • ০১ অক্টোবর ২০২৬
পরাজয়ের পরও ‘অজুহাত’, পাল্টা প্রশ্ন লিটনের
  • ০১ অক্টোবর ২০২৬
দুই নেতাকে বহিষ্কার জামায়াতের, চাকসু নেতা বললেন—‘আমি তো জাম…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে পল্লী বিকাশ কে…
  • ০১ অক্টোবর ২০২৬