দুই নেতাকে বহিষ্কার জামায়াতের, চাকসু নেতা বললেন—‘আমি তো জামায়াত করি না’

০১ অক্টোবর ২০২৬, ০১:৩৪ PM
 বহিষ্কৃত দুই নেতা

বহিষ্কৃত দুই নেতা © টিডিসি ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জামায়াতের নীতি আদর্শ বিচ্যুতির দায়ে মিরসরাই পৌরসভা জামায়াতের দুই নেতাকে দল থেকে বহিষ্কার  করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) স্বাস্থ বিষয়ক সম্পাদক ইমরান হাসান আফনান ও মিরসরাই পৌরসভা জামায়াতের যুব বিভাগের সাইদুল ইসলাম।

সাম্প্রতিক মিরসরাই উপজেলা জামায়াতের একটি দায়িত্বশীল রোকন বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

বহিষ্কারের বিষয়ে মিরসরাই উপজেলা জামায়াতের একাধিক দায়িত্বশীল নেতা জানান, সাইদুল ও আফনান জামায়াতের মূল আদর্শ থেকে সরে গিয়ে সরকার দলীয়দের সাথে চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে গেছে। তাদেরকে সংশোধনের জন্য বেশ কয়েকবার সতর্ক করা হলেও তারা নিজেদের সংশোধন করেনি। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীর কাছেও তাঁরা চাঁদা দাবি করেছে। ফলে দলের রোকন সদস্যদের আপত্তি ও দাবির মুখে দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ ধরে রাখতে তাদের দায়িত্বশীল বৈঠকে সর্বসম্মতিক্রমে বহিষ্কার করা হয়েছে।

মিরসরাই পৌর জামায়াতের আমীর মাওলানা শিহাব উদ্দিন জানান, জামায়াতের নীতি আদর্শ হলো সৎলোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়ন করা। কিন্তু বহিষ্কৃতরা তার বিপরীত পথে হাঁটছিল। তাদেরকে সতর্ক করার পরেও সংশোধন না হওয়ায় শাস্তি স্বরূপ বহিষ্কার করা হয়েছে।

মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির জানান, প্রয়োজনে ৫ জন নিয়ে রাজনীতি করবো তবুও অসৎ লোকদের জায়গা দেয়া হবে না। তাদের সততার ঘাটতি ছিল তাই বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সাংগঠনিক নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে তাদেরকে এড়িয়ে চলার জন্য।

এ বিষয়ে ইমরান হাসান আফনান বলেন, ‘আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সর্বশেষ কমিটিতে আইন বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলাম। চাকসুর নির্বাচিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। আমি তো জামায়াতের রাজনীতিতে সম্পৃক্ত হইনি। তাহলে জামায়াত কীভাবে আমাকে বহিষ্কার করবে।’

ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটিতে বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পা…
  • ০১ অক্টোবর ২০২৬
পদত্যাগ করলেন বিএনপির এমপি ফেরদৌস আহমেদ মিষ্টি
  • ০১ অক্টোবর ২০২৬
১৫ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে ফার্মাসিয়া লিমিটেড
  • ০১ অক্টোবর ২০২৬
পরাজয়ের পরও ‘অজুহাত’, পাল্টা প্রশ্ন লিটনের
  • ০১ অক্টোবর ২০২৬
দুই নেতাকে বহিষ্কার জামায়াতের, চাকসু নেতা বললেন—‘আমি তো জাম…
  • ০১ অক্টোবর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে পল্লী বিকাশ কে…
  • ০১ অক্টোবর ২০২৬