৫০ রুশ সৈন্যকে হত্যার দাবি ইউক্রেনের

২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১২ PM
ইউক্রেন

ইউক্রেন © সংগৃহীত

রাশিয়ার অন্তত ৫০ ‘দখলদার’ সৈন্যকে হত্যার দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। মস্কোর হামলায় ৭ ইউক্রেনীয়র প্রাণহানির পর বৃহস্পতিবার রাশিয়ার এই অর্ধশত সৈন্য হত্যার দাবি করল ইউক্রেন।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় খারকিভ শহরের কাছের একটি সড়কে রাশিয়ার চারটি ট্যাংক ধ্বংস করা হয়েছে। এছাড়া লুহানস্ক অঞ্চলের একটি শহরে ৫০ রুশ সৈন্যকে হত্যা এবং দেশটির পূর্বাঞ্চলের রাশিয়ার ষষ্ঠ একটি বিমান ভূপাতিত করা হয়েছে। এর আগে রাশিয়ার পাঁচটি বিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছিল ইউক্রেন।

তবে ফরাসি বার্তাসংস্থা এএফপি রুশ সৈন্যদের প্রাণহানির সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ইউক্রেনের সশস্ত্র বাহিনী বলেছে, শচস্ত্য শহর এখন ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়ার ৫০ দখলদার সৈন্য নিহত হয়েছে। ক্রামতোর্স্ক জেলায় রাশিয়ার আরেকটি বিমান ধ্বংস করা হয়েছে। এটি নিয়ে ছয়টি বিমান ধ্বংস করা হয়েছে।

তবে সামরিক বাহিনীর বিমান এবং সাঁজোয়া যান ইউক্রেনের সৈন্যরা ধ্বংস করেছে বলে যে দাবি করা হয়েছে কিয়েভ, তা অস্বীকার করেছে রাশিয়া। ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী বলেছে, দেশের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের সীমান্তে সংঘাতে অন্তত তিন সৈন্য নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।

সূত্র: বিবিসি

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬