ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের

২৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৫ AM
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন © সংগৃহীত ছবি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে 'সেনা অভিযান' পরিচালনার ঘোষণা দিয়েছেন।ইউক্রেনে যেন রাশিয়া আগ্রাসন না চালায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন সেই বিষয়ে বৈঠক করছিল, তখনই টেলিভিশনে প্রচারিত এক ভাষণে 'সেনা অভিযান' পরিচালনার ঘোষণা দেন মি. পুতিন।

বৃহস্পতিবারে সকালে টেলিভিশনে প্রচারিত হওয়া ঐ ভাষণে মি. পুতিন পূর্ব ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করার আহ্বান জানান। যেকোন ধরণের রক্তপাতের জন্য ইউক্রেন দায়ী থাকবে বলেও সতর্ক করেন তিনি। ঐ বক্তব্যে মি. পুতিন আরো বলেন, ইউক্রেন আর রুশ বাহিনীর মধ্যে সংঘাত 'অবশ্যম্ভাবী' ও 'স্রেফ সময়ের ব্যাপার।'

আরও পড়ুন: ইউক্রেন সীমান্তে হাজার হাজার যুদ্ধযান রাশিয়ার

তিনি মন্তব্য করেন 'ন্যায়বিচার ও সত্য' রাশিয়ার পক্ষে রয়েছে। তিনি সতর্ক করেন যে, রাশিয়ার বিরুদ্ধে কেউ পদক্ষেপ নিলে মস্কোর 'তাৎক্ষণিক' জবাব দিবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিউ ইয়র্কে স্থানীয় সময় ৯ টা ৪০ মিনিটে ইউক্রেন সংকটের বিষয়ে এক জরুরি বৈঠকে বসে।

গত তিনদিনের মধ্যে এটি নিরাপত্তা পরিষদের দ্বিতীয় জরুরি বৈঠক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনুরোধে এই বৈঠক আয়োজন করা হয়েছে। বৈঠকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ইউক্রেনে সেনা আগ্রাসন বন্ধ করার জন্য ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেন।

সূত্র: বিবিসি 

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬