‘২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে রুশ হামলা শুরু হতে পারে’

২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৯ PM
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন © সংগৃহীত

রাশিয়া ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেনে পুরোদমে হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তার মতে, ইউক্রেনে রুশ হামলা কার্যত শুরু হয়ে গেছে। পূর্ণমাত্রায় শুরু হতে পারে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই। -খবর পার্সটুডের

এর আগে আমেরিকাও একই ধরণের কথা বলেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও বলেছেন, ইউক্রেনে রাশিয়া যে পদক্ষেপ নিয়েছে তা অগ্রহণযোগ্য এবং মস্কো বিনা প্ররোচনায় এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানান তিনি। মরিসন বলেন, অস্ট্রেলিয়ার এ নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হবে ব্যাংক, পরিবহন, জ্বালানি, তেল, গ্যাস ও টেলিযোগাযোগ খাত।

আরও পড়ুন: ইউক্রেনে যুদ্ধের আশঙ্কায় বাড়িঘর ছেড়ে পালাচ্ছে মানুষ

অস্ট্রেলিয়া তার অংশীদারদের নিয়ে একত্রে রাশিয়ার বিপক্ষে দাঁড়াবে বলেও হুঁশিয়ারি দেন স্কট মরিসন।

ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহী-নিয়ন্ত্রিত দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে গত সোমবার স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি রুশ সেনা পাঠানোরও নির্দেশ দিয়েছেন।

ন্যাটোর সম্প্রসারণ ইস্যুতে পাশ্চাত্যের সঙ্গে বিরোধের মধ্যেই ঐ দুই অঞ্চলের স্বাধীনতাকে স্বীকৃতি দিল রাশিয়া।

আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে যে প্রভাব পড়বে

এদিকে, চলমান পরিস্থিতিতে ইউক্রেনজুড়ে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ। কিয়েভ থেকে বলা হয়েছে, দেশটির নাগরিকরা যেন দ্রুত রাশিয়া ত্যাগ করেন।

বিবিসি জানায়, ইউক্রেনের জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকের পর আরও জানানো হয়, দোনেৎস্ক ও লুহানস্ক ছাড়া সবখানেই জরুরি অবস্থা জারি থাকবে। উল্লেখ্য, এই দুটি অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে ইউক্রেনের বাহিনীর যুদ্ধ চলছে। নিরাপত্তা কর্মকর্তা ওলেকসি দানিলভ বলেন, জরুরি অবস্থা প্রাথমিকভাবে ৩০ দিন জারি থাকবে।

অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে বড় চমক, আত্মবিশ্বাসী দে ল…
  • ০২ জুলাই ২০২৬
নেত্রকোনা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্…
  • ০২ জুলাই ২০২৬
ব্রাজিল–জাপান খেলা নিয়ে তর্কের জেরে শালিশ, হামলায় প্রাণ গেল…
  • ০২ জুলাই ২০২৬
মরক্কোকে জেতানোর নায়ক সাইবারিকে দলে ভেড়াল বায়ার্ন
  • ০২ জুলাই ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
  • ০২ জুলাই ২০২৬
ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়ন: বেসিক ভাঙার সিদ্ধান্তে যেসব জ…
  • ০২ জুলাই ২০২৬