মাকে অবহেলা, একসঙ্গে স্ত্রীদের তালাক দিলেন তিন ভাই

২১ ফেব্রুয়ারি ২০২২, ০১:২০ PM
একসঙ্গে স্ত্রীদের তালাক দিলেন তিন ভাই

একসঙ্গে স্ত্রীদের তালাক দিলেন তিন ভাই © সংগৃহীত

অসুস্থ মাকে অবহেলা করায় একসঙ্গে স্ত্রীকে তালাক দিলেন তিন ভাই। উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায় ঘটেছে এই ঘটনা। রোববার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে গালফ নিউজ।

জানা গেছে, আলজেরিয়ার বাসিন্দা ওই তিনভাই বাড়ি ফিরে দেখেন তাদের অসুস্থ মাকে পাশের বাসার এক নারী গোসল করিয়ে দিচ্ছেন। স্ত্রীদের অসুস্থ মাকে দেখাশোনা করতে না দেখে ক্ষেপে যান তিন ভাইয়ের প্রত্যেকেই। এই কারণে একই সঙ্গে তিনজনই তাদের স্ত্রীকে তালাক দেন। 

খবর অনুযায়ী, ওই তিন ভাইয়ের একটি বোনও আছে। সপ্তাহে দুইদিন সেই বোনই এসে মাকে গোসল করিয়ে দিতেন। পাশাপাশি মায়ের দেখভালও করতেন। কিন্তু সম্প্রতি বোনের স্বামীর ক্যান্সার ধরা পড়ায় তিনি আসতে পারছেন না।

আরও পড়ুন- ‘সেকেন্ড টাইম’ থাকছে জাবিতে!

ওই তিন ভাই মায়ের দেখাশোনা করার জন্য স্ত্রীদের বললেও তারা দেখাশোনা করতে পারবেন না বলে জানিয়ে দেয়। অসুস্থ মাকে প্রতিবেশীদের কাছে দয়া ভিক্ষা করতে দেখে ক্ষেপে গিয়ে তারা এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

এদিকে তালাকপ্রাপ্ত হয়েও অসুস্থ শাশুড়িকে দেখাশোনা করতে পারবেন না বলে জানিয়েছেন স্ত্রীরা।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ফের …
  • ০১ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসের পদক নির্ধারণী ম্যাচ কবে, কখন, কোথায়?
  • ০১ অক্টোবর ২০২৬
যৌন হয়রানির অভিযোগে বেরোবির ৩ শিক্ষককে পদাবনতি
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারি দল বাধ্য হয়ে পদ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিএনপির পায়ের নিচে আর মাটি নেই: সাদিক কায়েম
  • ০১ অক্টোবর ২০২৬
ছুটি না বাড়ানোর সিদ্ধান্ত সিন্ডিকেটে, এক মাসের মধ্যে ঢাবিতে…
  • ০১ অক্টোবর ২০২৬