৯০ বছর বয়সে স্কুলে ভর্তি হলেন প্রিসিলা

২০ ফেব্রুয়ারি ২০২২, ১০:৫৯ AM
 প্রিসিলা সিটিনেই

প্রিসিলা সিটিনেই © সংগৃহীত

শিক্ষা অর্জনের যে কোনো বয়স নেই সেটি আবারও প্রমাণ করে দিলেন ৯০ বছর বয়সী এক বৃদ্ধ। এই বয়সেই তিনি ভর্তি হয়েছেন স্কুলে। আর এটিই তার জীবনের প্রথম স্কুলে যাওয়া।

শুনতে অবাক লাগলেও এমন ঘটনাই ঘটেছে কেনিয়ায়। ওই বৃদ্ধার নাম প্রিসিলা সিটিনেই। কেনিয়ার রিফট ভ্যালির একটি স্কুলে ভর্তি হয়েছেন তিনি।

জানা গেছে, রিফট ভ্যালির লিডার্স ভিশন প্রিপারেটরি স্কুলের চতুর্থ শ্রেণিতে ভর্তি হয়েছেন প্রিসিলা। আকাশী রঙের শার্ট, লাল টাই আর সবুজ সোয়েটার পরেই ক্লাস করেন তিনি। তার সহপাঠীরা তাকে ‘গোগো’ বলে ডাকে। যার অর্থ দাদী। শুধু শিক্ষকরাই নয়, সহপাঠী ও অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরাও গোগোকে নিয়ে গর্বিত।

আরও পড়ুন: মেডিকেলে প্রথম দফায় ভর্তি হতে পারেননি দেবী শেঠি

প্রিসিলার স্কুলের প্রধান শিক্ষক বলছেন, সাবেক ধাত্রী প্রিসিলা পৃথিবীর প্রবীণতম স্কুলছাত্রী। তিনি শুধু লিখতে ও পড়তে শিখতেই দৃঢ়প্রতিজ্ঞ নন, রীতিমত স্কুল-পোশাক পড়ে ক্লাসে যোগ দিচ্ছেন। এমনকি অংশ নিচ্ছেন নাচ ও শারীরিক শিক্ষার ক্লাসেও।

গোগো বলেন, ‘আমি বিশ্বের শিশুদের বলতে চাই, বিশেষ করে কন্যা শিশুদেরকে বলতে চাই যে শিক্ষাই তোমাদের সম্পদ। এটা অর্জন করার জন্য পেছনে ফিরে তাকিও না।’

ওই স্কুলের শিক্ষার্থীদের তালিকায় প্রিসিলার নাতী-নাতনীদের সাত সন্তানও রয়েছে।

আরও পড়ুন: শাবিপ্রবির ভিসি নিয়ে প্রকাশ্যে কথা বলতে অপারগ জাফর ইকবাল

উল্লেখ্য, গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই পাওয়া বিশ্বের প্রবীণতম শিক্ষার্থী হলেন আরেক কেনিয়ান কিমানি মার্ক। তিনি ৮৪ বছর বয়সে ২০০৪ সালে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। এর পাঁচ বছর পর তিনি মারা যান।

সূত্র: বিবিসি

যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডিজিটাল ডিভাইস এড়ানোর সুযোগ নেই, শিক্ষার্থীদের ‘আসক্তি’ নিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close