দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৯ ফেব্রুয়ারি ২০২২, ০২:৩৭ PM
গোলাম মোস্তফা মাসুদ

গোলাম মোস্তফা মাসুদ © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের থাবাংচুতে গোলাম মোস্তফা মাসুদ (৩৮) নামে বাংলাদেশি এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় দিকে ব্যবসায়ীর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নিহতের বড় ভাই গোলাম সারওয়ার গণমাধ্যমকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত গোলাম মোস্তফা মাসুদ নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামের মৃত জয়নাল আবেদিন মেম্বারের ছোট ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট ছিলেন গোলাম মোস্তফা। তিনি দুই ছেলের জনক।

আরও পড়ুন: হিজাব পরার পক্ষে বিক্ষোভ করায় কর্ণাটকের ৫৮ ছাত্রী বহিষ্কার, মামলা

পরিবার সূত্রে জানা যায়, ২০১৯ সালে বাড়িতে আসার পর পুনরায় ২০২০ সালের প্রথম দিকে আফ্রিকায় ফিরে যান মোস্তফা। প্রতিদিনের মতো বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন মোস্তফা। রাত ৮টার দিকে মোবাইলে মা, স্ত্রী ও ছেলেদের সঙ্গে কথা হয় তার। এরকিছুক্ষণ পর সেই দেশি একদল সন্ত্রাসী তার দোকানে এসে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না পেয়ে এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করলে নিচে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যায় তিনি। পরে সন্ত্রাসীরা তার দোকানে থাকা টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ মোস্তফার লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে রাখেন।

আরও পড়ুন: কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নিয়ম নেই: জাবি প্রো-ভিসি

নিহতের ভাই গোলাম সারওয়ার জানান, ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকায় যান মাসুদ। সেখানে অপর এক বাঙালির সঙ্গে মিলে ব্যবসা করতেন তিনি। সর্বশেষ তিনি ২০১৯ সালে দেশে এসে ২০২০ সালের জানুয়ারিতে আফ্রিকায় ফিরে যান। এটাই ছিল বৃদ্ধ মাসহ পরিবার-পরিজন ও স্বজনদের সঙ্গে তাঁর শেষ বিদায়।

তিনি আরও জানান, আফ্রিকায় বাঙালি কমিউনিটি ও কয়েকজন স্বজনের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। দুই-তিন দিনের মধ্যেই মাসুদের মরদেহ বাংলাদেশে আসবে।

আর কি জাতীয় দলে খেলবেন রোনালদো, বাড়ছে রহস্য
  • ০১ অক্টোবর ২০২৬
আইনি ব্যবস্থা ছাড়া এমপির পদত্যাগ সেইফ এক্সিটের প্রচেষ্টা
  • ০১ অক্টোবর ২০২৬
বিএমইউতে এনডিডি কোর্সের ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ০১ অক্টোবর ২০২৬
মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • ০১ অক্টোবর ২০২৬
পার্ট-টাইম চাকরি আড়ংয়ে, পদ ১০০, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
নির্ধারিত সময়ের আগে মেডিকেল সেন্টার বন্ধ, ববির মেডিকেল অফিস…
  • ০১ অক্টোবর ২০২৬