ডিম ভেজে না দেওয়ায় স্ত্রীকে হত্যা

১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৪ AM
ডিম ভাজা

ডিম ভাজা © সংগৃহীত

ডিম ভেজে না দেওয়ায় স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। মদ্যপ অবস্থায় হত্যা করে স্ত্রীর লাশ ঝুলিয়ে রাখেন স্বামী। শুক্রবার ভারতের বিহারের সীতামারহি জেলার সাহিয়ারা থানার অন্তর্গত বেলাহি জয় রাম গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ।

গাফল নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রাম বিনয় সিংয়ের ছেলে অভিযুক্ত অজিত সিং।

রাম বিনয় বলেন, আমার ছেলে মদ্যপ। বৃহস্পতিবার সন্ধ্যায় অজিত মদ্যপ অবস্থায় বাড়িতে আসেন। আসার সময় অজিত বাজার থেকে ডিমও কিনেছিলেন। বাড়িতে ফিরে অজিত তার স্ত্রী নীতু সিংকে ডিম ভেজে দিতে বলেন। কিন্তু বৃহস্পতিবার রান্নাঘরে কোনো আমিষ খাবার রান্না করা যাবে না বলে নীতু ডিম ভেজে দিতে অস্বীকার করেন। এই নিয়ে তাদের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা হয়।

আরও পড়ুন: সুপারিশপ্রাপ্ত সবাইকে নিয়োগ দেওয়া হবে: এনটিআরসিএ চেয়ারম্যান

এক পর্যায়ে সবকিছু শান্ত হয়ে যায়। রাম বিনয় ভেবেছিলেন, তাদের ঝগড়া মিটে গেছে। কিন্তু কিছুক্ষণ পর অজিতকে ঘর থেকে দ্রুত বের হয়ে যেতে দেখে তার সন্দেহ হয়। ঘরে ঢুকে নীতুর ঝুলন্ত লাশ দেখতে পান তিনি।

রাম বিনয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ অজিতের বিরুদ্ধে এফআরআই দায়ের করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনা ঘটে। তবে অজিত বর্তমানে পলাতক রয়েছে।

ট্যাগ: ভারত
ভবন আর কলেজ বাড়ালেই স্বাস্থ্যখাতের সংকটের সমাধান হবে না
  • ০১ আগস্ট ২০২৬
ভূমিকম্পে কেঁপে উঠল ইতালি
  • ০১ আগস্ট ২০২৬
একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা?
  • ০১ আগস্ট ২০২৬
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৩৭১
  • ০১ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে চান মাউশি ডিজি
  • ০১ আগস্ট ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাফ সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সাল…
  • ০১ আগস্ট ২০২৬